1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পলিত হতে পারে

  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৫ বার

সংবাদদাতাঃ চলতি বছর পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে, তার সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। তারা বলছে, আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পলিত হতে পারে। বুধবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ সালে ঈদুল আজহা ৬ জুন হতে পারে। এর একদিন আগে ৫ জুন আরাফার দিবস পালিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সৌদি আরবসহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি সেই অনুযায়ী ঘোষণা দেবে।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এই হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পড়বে ৬ জুন, যেদিন ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে সরকার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, ৫ জুন (আরাফাহ দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন) সার্বজনীন ছুটি থাকবে, যা বেসরকারি-সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews