1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচি সফল করতে চৌদ্দগ্রামে গোপন বৈঠক! চাঁদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফয়েজ হাসপাতালের বিছানায় মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছেন! চৌদ্দগ্রামে ফ্যামিলি কার্ড শুমারি সফল করতে কামরুল হুদার আহ্বান চৌদ্দগ্রামের বিএনপির রাজনৈতিক অঙ্গনে কামরুল হুদার বিকল্প কেউ নেই! একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ চৌদ্দগ্রামের কামরুল হুদা চৌদ্দগ্রামে জবাই করে স্কুল ছাত্রকে হত্যাঃ মামলার পুনরায় তদন্তের দাবী নিহতের পরিবারের! একজন সফল সমাজ সেবক ও রাজনীতিবীদ চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা!

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মীর হোসেন মোল্লা (আরমান)ঃ দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক। নতুন এই ভোটারদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি জানায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী এই নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ার ফলে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বর্তমানের ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

সংশ্লিষ্টরা বলছেন, ভোটার তালিকায় এই নিয়মিত অন্তর্ভুক্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews