1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: “মাইনুদ্দিন মাসুদ
হৃদয়ে বাংলার মুখ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রামে দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দায়িত্বশীলদের দৈনিক হিসেবে পরিচিত ‘দৈনিক দেশ রূপান্তর’ এর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম পৌরসভা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. খোরশেদ আলম, পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন সাগর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সালাহ উদ্দিন সজীব, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম মজুমদার, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন কান্তি দাস, উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায়।

দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি, প্রেসক্লাবের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, সাংবাদিক এম এ মান্নান, মো. ইয়াছিন ফারুক ভূঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, আবু বকর সুজন, কামাল হোসেন নয়ন, গোলাম রসুল, মো. আবুল কাশেম মন্ডল, মো. ইউছুফ মজুমদার, মো. খোরশেদ আলম, আব্দুর রব লাভলু, আতাউর রহমান রিপন, ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, মো. মাছুম, মো. আশিকুর রহমান মজুমদার, মোহাম্মদ সাঈদুল হক, মো. মাইন উদ্দিন মাসুদ, এম এ নোমান, সাকিবুল হাসান মিয়াজী, অভি খাঁন, মো. নাজিম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. একরামুল হক প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews