1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

আজকাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার

আজকাল
_____________
স জী ম শা ই ন

কোনো এক মাহেন্দ্রক্ষণে
নির্জন নহরে জ্বলে ওঠে অগ্নিশিখা আমার বুকের জমিনে।

সেই থেকে পাড়ি দেই সমকাল
সুখ-যাতনার দোলাচলে ভেসে চলি
রুদ্ধ সময় পার করি আজকাল।
_____________________________

সংগোপনে
_____________
স জী ম শা ই ন

রূপের পূজা করিনা আমি, স্বপ্নের মাঝেই আছি,
স্বপ্নে ফিরে পাই শৈশব, খেলে যাই কানামাছি।

সময়ের ব্যবধানে আমিই কেবল দূরত্বে থাকি,
জন্ম মৃত্যুর পাঠশালায়,শুনা যায় ডাকাডাকি।

স্বপ্ন আর জীবনের আলোছায় বিচ্ছেদ-মাখামাখি
ধূসর রঙ তুলিতে আঁকা কিছু স্বপ্ন স্বযত্নে তুলে রাখি।

হৃদয়ের অতল আঁধার ঘরে নিকানো সেই মাটি
পুস্পিত কোমল প্রাণে পৃথিবীর পথে পথে হাঁটি।

জীবনের বাঁকেবাঁকে অদৃশ্য মৃত্যুর আনাগোনা চলে,
সংগোপনে প্রেমের হিমশিখাও মিটিমিটি জ্বলে।
__________________________
দুর্গাপুর, নেত্রকোণা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews