1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা

হাসিনার অপপ্রচারকে কৌশলে প্রচার করে দেশে অরাজকতা তৈরী করছে—ইলিয়াস পত্নী লুনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৪ বার

ওসমানীনগর(সিলেট)সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, দেশে বিশৃংখলা তৈরী করতে কিছু মিডিয়া এখনও ভারতে পলাতক শেখ হাসিনার অপপ্রচারকে কৌশলে প্রচার করে দেশে অরাজকতা তৈরী করার চেষ্টা করছে। এতে নানাভাবে অপরাধীরা , বিভিন্ন রুপে সংগঠিত হচ্ছে।

লুনা বলেন গত দেড় দশকে শেখ হাসিনার সন্ত্রাসী শাসনামলে কর্তৃত্ববাদ, বর্বরতা এবং দুর্নীতিতে নিমজ্জিত রক্তাক্ত তান্ডবের প্রাথমিক অবসান হলেও জনগণের চুড়ান্ত বিজয় এখনও আসেনি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, সকল ধরনের অপরাধ দমন ও নিয়ন্ত্রনে এই মুহুর্তে দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের আমেজ খুবই বিরাজমান উল্লখ করে লুনা বলেন,দিনে-দিনে আইনশৃংখলার অবনতিতে সব ধরনের অপরাধ বেড়েই চলছে। বিশেষ করে যৌন নির্যাতনের শিকার ৮ বছরের শিশু আছিয়ার অমানবিক মৃত্যুতে তীব্র নিন্দা, প্রতিবাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পাশবিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। ১৪ মার্চ (শুক্রবার) বিকালে ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ময়না বাজারের একটি কমিউনিটি সেন্টারে ইফতার-পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ মতিনের পরিচালনায় পরিচালায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুর রুপ আব্দুল, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দফতর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ- কোষাধ্যক্ষ সোহেল আহমদ দলা, কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, আহবাবুল হোসেন আহবাব, নুরুল ইসলাম রেজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লয়লুছ আহমদ, জেলা উলামাদলের আহবায়ক নুরুল হক, উপজেলা উলামাদলের আহবায়ক হারুনুর রশিদ, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews