1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

যুবদলের মাসব্যাপী ইফতার কর্মসূচি

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫নং ওয়ার্ড যুবদল।

বুধবার (৫ মার্চ) পল্লবী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশনায় এই ইফতার কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মোঃ রিয়াজ।

ইফতার বিতরণ কর্মসূচি প্রতিদিন বিকাল ৫টা থেকে সাংবাদিক প্লট স্কুল মাঠের সামনে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন ৭০-৮০ জন এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতারের ব্যবস্থা থাকবে।

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) পল্লবী থানার ২নং ওয়ার্ড কমিটি সেন্টারে এক যৌথ সভায় আমিনুল হক বলেন, “রূপনগর ও পল্লবীর সকল ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।”

যুবদলের এই ইফতার কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews