1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে অন্যের ফসলি জমির জোরপূর্বক মাটি কাটার অভিযোগ,

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৩ বার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্য দিবালোকে মোঃ অলী আহমেদ মজুমদার নামে এক ব্যক্তির মালিকানাধীন ফসলী জমি থেকে জোর পূর্বক মাটি কেটে আশপাশের ব্রিকস ফিল্ডে সরবরাহ করার অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি ওই ব্যক্তি চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে প্রতিকার চেয়েছেন।

ভুক্তভোগি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আলী আহমেদ ভূঁইয়া খোকন ও নেজাম উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে ছাতিয়ানী মৌজার ৭১৭ নং খতিয়ানের ১৪৪৬ নং দাগের ব্যবসায়ী অলী আহমেদ মজুমদারের খরিদা সূত্রে মালিকানাধীন ২৮ শতক ফসলী জমির মাটি কেটে ট্র্যাক্টর যোগে আশেপাশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করতে থাকেন। স্থানীয়দের মাধ্যমে ভুক্তভোগি অলি আহমেদ মজুমদার বিষয়টি জানতে পেরে স্থানীয় তহসিলদারের স্মরনাপন্ন হন এবং বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমাকে মৌখিকভাবে অবহিত করেন। এছাড়াও তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশি সহযোগিতা চাইলে পুলিশ তাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেন।
ভুক্তভোগি অলী আহমেদ মজুমদার সাংবাদিকদের জানান, আমার নিজগ্রামের মৃত গোলাপ হোসেন ভুঁইয়ার ওয়ারিশদের নিকট থেকে ২৮ শতক জায়গা খরিদ করে মালিক ও দখল স্বত্তবান হই। সোমবার সকালে একটি প্রভাবশালী মহল প্রকাশ্য দিবালোকে আমার ওই ফসলী জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে স্থানীয় একতা বাজারস্থ একটি ব্রিকস ফিল্ডে নিয়ে যাচ্ছে। আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাদের কাজে বাধা প্রদান করি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করে সহযোগিতা চাইলে তারা আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। এ ব্যাপারে অভিযুক্ত আলী আহমেদ ভূঁইয়া খোকনের বক্তব্য নিতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কলটি না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, অলী আহমেদ মজুমদার নামে একজন ব্যবসায়ী তার ফসলী জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার বিষয়ে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি ইতিমধ্যে ইউনিয়ন মাটি কাটা প্রতিরোধ কমিটিকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে মুন্সীরহাট ইউনিয়ন তহসিলদারকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews