1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

চৌদ্দগ্রাম উপজেলা মেহমান দিয়ে নির্বাচন করতে দেয়া হবে না- কামরুল হুদা

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার

মাহবুবুর রহমান মিয়াজীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের বিশাল এক শোভাযাত্রা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জননেতা কামরুল হুদা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নে কথা স্বরণ করে আগামীর উন্নয়নের প্রতীক হবে তারেক রহমান। চৌদ্দগ্রামে একটি দল আমাদের অর্জন কে হাইজ্যাক করতে চায়, কিন্তু তাঁরাই গত সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে নিজেদের রক্ষার করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইংগিত করে তিনি আরো বলেন, আপনাদের যতটুকু অর্জন হয়েছে তা আমাদেরকে দিয়ে হয়েছে। আগামীজাতীয় নির্বাচনে চৌদ্দগ্রামে মেহমান এনে নির্বাচন করতে দেয়া হবে না।

ছাত্র নেতা ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিঞা মোঃ জোবায়ের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহআলম রাজু, সিনিয়র সহসভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সহ সভাপতি শাহাবুদ্দিন ফরায়েজী লাল্টু, সলিমুল্লাহ টিপু, পৌরসভা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল,উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এনামুল হক, কৃষক দল সভাপতি মোঃ শাহআলম , উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন , তাঁতীদলের সভাপতি হাজী ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন,সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম,পৌর সভা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক। সঞ্চালনায় ছাত্র নেতা আবির হোসেন চৌধুরী, ফায়জুল ইসলাম অনিক,ও শামীম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews