1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সুইমিংপুলে অচেতন অবস্থায় উদ্ধার করা সেই অভিনেত্রী মারা গেছেন বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম ইকবাল ট্রাম্পকে সতর্ক করল পাকিস্তান ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার শার্শা উপজেলার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় চৌদ্দগ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল ও ওয়ার্ড বিএনপি নেতার মুক্তি দাবিতে মানববন্ধন চৌদ্দগ্রামে অগ্নি দগ্ধ গৃহবধূর মৃত্যু সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করলো বিএনপি ফুলের শুভেচ্ছায় রোগী বিদায়, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রম উদ্যোগ

বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম ইকবাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭ বার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দিয়ে।

আগের নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিমকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়। তাদের মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

তবে ৯০ দিন প্রয়োজন হচ্ছে না অ্যাডহক কমিটির। আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে আসেন বিসিবি সভাপতি তামিম। সেখানে সাংবাদিকদের খোঁজখবর নেন তিনি।

এরপর আলাপচারিতার ফাঁকে সবাইকে উদ্দেশ করে তামিম বলেন, “বিসিবির নির্বাচন আগামী জুনেই আয়োজন করতে চায় তার কমিটি, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করব’।”

যদিও ৯০ দিন সময় আছে তামিমের হাতে। তবে এত দিন সময় নিতে চায় না তার বোর্ড, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে।

এর আগেও করা যায়। সে ক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলব।’ এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বল বয়ও ফেরাতে চান তামিম।
আক্ষেপ করে তিনি বলেন, ‘আগে দেখতাম ম্যাচের সময় বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকত। এখনো পৃথিবীর অন্যান্য দেশে থাকে। কিন্তু কেন জানি না আমাদের এখানে সেটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা আবার চালু করতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews