1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু আমার কোনো নেতা কর্মীর উপর অন্যায়ভাবে হামলা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে…. কামরুল হুদা ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা মাদকবিরোধী অভিযানে পশ্চিম শিয়ালদীর নিশু আটক চাটমোহরে বিএনপি নেতার ভেজাল দুধ উৎপাদন নিয়ে সংঘর্ষে নিহত-১ ক্ষমতার চেয়ে বড় শক্তি তৃণমূল: বিএনপির সামনে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চ্যালেঞ্জ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক গণঅভ্যুত্থানের পর প্রত্যাবর্তিত চেয়ারম্যানের বিরুদ্ধে বাগান বাজার ইউপিতে বিএনপি-যুবদল-ছাত্রদলের অবস্থান

তামিমের দেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন অধিনায়করা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার
রাজধানীর একটি পাঁচতারা হোটেলে গতকাল সন্ধ্যায় তারকার মেলা বসেছিল। হাজির হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং বর্তমান অধিনায়করা। তামিম ইকবালের আমন্ত্রণে একত্রিত হন তাঁরা। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর’ নামের এই অনুষ্ঠানে অধিনায়কদের হাতে বিশেষ একটি কার্ড তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি। ধীরে ধীরে এই কার্ডের সুযোগ-সুবিধা বাড়বে বলেও জানান তিনি।

অধিনায়কের হাতে কার্ড তুলে দেওয়ার আগে তামিম বলেন, ‘অনেক ক্রিকেটার ও অধিনায়কের মনে একটা অনিশ্চয়তা কাজ করে। যে অনুভূতি আমার নিজেরও হয়েছে। আমি যদি মাঠে যাই, আমাকে চিনবে তো? কেউ যদি থামায়, আমার সম্মানে আঘাত লাগবে।

আমি নিশ্চিত, এখানে উপস্থিত অনেকেরই এমন হয়েছে। যাঁদের কারণে আমাদের ক্রিকেট দাঁড়িয়ে আছে, তাঁদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া সত্যিই দুর্ভাগ্যজনক।’ বর্তমানে এই কার্ড প্রদর্শন করে বাংলাদেশের যেকোনো স্টেডিয়ামে ফ্রিতে খেলা দেখতে পারবেন অধিনায়করা। পাশাপাশি দেশে আইসিসির ইভেন্ট চললেও ফ্রি গাড়ি পার্কিং সুবিধা পাবেন অধিনায়করা। অবসরের পরেও বর্তমান ক্রিকেটারদের মতো বীমা ও চিকিৎসা সুবিধা পাবেন কার্ডপ্রাপ্তরা।
অধিনায়কদের মিলনমেলায় ২৭ জনের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। শামীম কবির মৃত্যুবরণ করেছেন। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, খালেদ মাসুদ, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম ও নাঈমুর রহমানরা ছিলেন না। যদিও কারাগারে থাকা নাঈমুরের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে তামিমের।

এমনকি ফারুক-সাকিবসহ সব অধিনায়ককে ফোন করে দাওয়াত দেন সভাপতি। কিন্তু বর্তমান সভাপতি সাবেক সভাপতি আমিনুলের ফোনে ব্লক তালিকায় থাকায় তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। নারী অধিনায়কদের মধ্যে একমাত্র রুমানা আহমেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews