1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলের সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্যসহ আটক-২ বেনাপোল সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি-বিজিবির প্রেস ব্রিফিং চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ছয় লক্ষাধিক টাকা চৌদ্দগ্রামে সর্দারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ গ্রামবাসীর পরকীয়ার জেরে নির্যাতন: স্ত্রীকে ঘরে আটকে রাখা, মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি

বেনাপোলের সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্যসহ আটক-২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮ বার

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং মালিকবিহীন বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক আসামি হলেন,বেনাপোল পোর্টথানার ছোট আঁচড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩) ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গাজীপাড়া গ্রামের শামসুর রাহমানের ছেলে (১) মিলন বাদশা (৪০)।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯৭৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১৪২ টি শাড়ী, ৩ কেজি জিরা, ২ টি মোবাইল,৬ কেজি কিসমিস, ৫৭২৯ টি খাদ্য সামগ্রী, নগদ ৯৬১০/- টাকা, ১২০১২ টি চকলেট এবং ৬৬৫৭ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৫৩,৮৪,৩১০/-(তিপ্পান্ন লক্ষ চুরাশি হাজার তিনশত দশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটক আসামি যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews