1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ৭ দিনে আয় হাজার কোটি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮ বার

১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে এটি। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয় ভাগও ঝড় তুলেছে বক্স অফিসে। ছবিটি মুক্তির সপ্তাহ পেরতেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে হাজার কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে বলে দাবি সিনে বাণিজ্যে ট্র্যাকার স্যাকনিল্ক-এর। মোট আয়ের পরিমান ১০০৬.৫০ কোটি।

অন্যদিকে প্রথম সাতদিনে ভারতে আয় ৬০০ কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে। ছবিটির বিজয়রথ যেভাবে ছুটে চলেছে পাঠান’, জাওয়ান, ধুরন্ধর, দঙ্গল-এর রেকর্ড ইতিমধ্যেই নস্যাৎ করে ফেলেছে। প্রশ্ন হল, বক্স অফিস কাঁপানো আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু-র রেকর্ড ভাঙতে পারবে রণবীরের ছবি? পুষ্পা ২- ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী বক্সঅফিসে হইচই ফেলে দিয়েছিল। মোট আয়ের পরিমান ছিল ১০১১ কোটি। সেই নিরিখে বিচার করলে ধুরন্ধর ২-এর ভারতব্যাপী আয়ের পরিমান খানিকটা কম। সাধারণ দর্শকের পাশাপাশি ধুরন্ধর ২-এ রণবীরের অভিনয়ে বুঁদ খোদ সেলেবরা। আলিয়া ভাট থেকে শিল্পা শেঠি, সিদ্ধার্থ মলহোত্রা থেকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, আল্লু অর্জুন, রাম চরণ, মহেশবাবু-সহ অনেকেই সিনেমার প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews