1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

সিলেটের গোয়াইনঘাট-এ অবৈধ বালু উত্তোলন: শ্রমিক গ্রেফতার, মূল হোতাদের গ্রেফতারের দাবি

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার

এম আল- আমিন, প্রতিনিধি, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু শ্রমিককে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে।

তবে এলাকাবাসীর প্রশ্ন—শুধু শ্রমিকদের গ্রেফতার করলেই কি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে? এই অবৈধ কার্যক্রমের পেছনে কারা জড়িত? কাদের ইশারায় দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন চলছে?স্থানীয়দের দাবি, প্রকৃত হোতা ও প্রভাবশালীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যারা এই অবৈধ বালু উত্তোলনের নির্দেশদাতা ও সুবিধাভোগী—প্রথমে তাদের গ্রেফতার করা হোক। তাহলেই গোয়াইনঘাট থেকে অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

এছাড়া দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকেও মূল্যবান পাথর চুরির অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা, যারা পাথর চুরির সঙ্গে জড়িত, তারাই অবৈধ বালু উত্তোলনের সঙ্গেও সম্পৃক্ত থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাধারণ জনগণের প্রত্যাশা—একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়ার পাশাপাশি গোয়াইনঘাট উপজেলাকেও একটি নিরাপদ ও অবৈধ কর্মকাণ্ডমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হোক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews