1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক!

আমি একজন মুঁচি

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫

এস এম মনিরুজ্জামান আকাশ

আমি একজন গরীব মানুষ কর্মে মুঁচির কাজ করি-
সদা রোজ নিরন্তর পরিবারের সকল লোকের মুখে,
ফোটাতে হাসি রোজ সকাল-সন্ধ্যা ভ্রমর সুতো ধরি-
খেয়ে না খেয়ে মাসে ত্রিশ দিন, বার মাস দুঃখ-সুখে!

আমি একজন মুঁচি জুতো কালি ও সেলাই করি-
তোমরা যারা ভদ্রলোক জুতো পায়ে চলো সমাজে,
মুখের ঘাম ফেলে মাটিতে তোমাদের কাজ ধরি-
যখন তোমাদের জুতো ছিড়ে অবস্থা হয় যে বাজে!

সেই বাজে অবস্থা থেকে তোমাদের করি উদ্ধার-
তবুও মাঝে মধ্যে হতে হয় গায়ে গতরে অপমান,
আমরা মনে করিনি কিছুই কর্ম মুল্যায়নে তার-
আমরা সমাজে কর্ম গুনে হতে পারবোনা মহান।

মুঁচি আমি রোজ জুতো কালি সেলাই আমার পেশা-
ভাগ্য নিয়েছি মেনে নিয়তির কার্য প্রক্রিয়ায় এখন,
মুচি হলেও সৎ পথে হালাল খেয়ে জীবন গড়া নেশা-
সকাল থেকে সন্ধ্যা অবধি সংগ্রামের নামই জীবন।

হয়তো তোমরা বলতে পারো আমায় নিচু ছোট জাত-
এ সব কথায় কভুও আমার লাগেনি এতটুকুও আঘাত,
করেনা সম্মান ঘৃনায় অনেকেই তুলে ভদ্রতার অজুহাত-
মুঁচি আমি হাসি মুখে উড়িয়ে দেই দৃশ্যত আসন্ন সংঘাত!

মুঁচি হলেও আমি মানুষ সৎকর্মে মহৎ আমি পরিশ্রমী-
তোমাদের সমাজের অসৎ লোকের চেয়েও আমি দামী,
তোমরা যারা সমাজের বুকে আছো রঙ্গিন মুখোশ পড়ে-
তোমাদের বিচ্ছিন্ন করে নিয়েছি এ পেশাকে গ্রহণ করে।

মুঁচি হলেও আমি মানুষ; সাধনা আমার হবো সৎ মানুষ-
আমারও আছে নীতি নৈতিকতায় পরম আকাঙ্খা হুশ,
সৎ উপার্জনের প্রতি আজন্মকাল করি লালন বাসনা-
ওগো দয়াময় করো তুমি কবুল মানব জীবনে এ প্রার্থনা।

সুদ ঘুষ তেলবাজি উপনিবেষে নইতো আমি সিদ্ধহস্ত-
হয়ত তোমরা পরিস্কার পোষাকে ভদ্র সেজেছো মস্ত,
তোমরাও একদিন মানুষের দরবারে হতে হবে অপদস্ত-
সেদিন আমি ভ্রমর ও সুতো হাতেই রয়ে যাবো সিদ্ধ হস্ত!

আমার মন বুক ফুলিয়ে বলতে পারে যেনো আমি মুঁচি-
আমার কাজের মাঝেই আত্ম তৃপ্তির পরম রসদ খুঁজি,
মুঁচিরাও মানুষ; মুঁচিদেরও আছে সমাজে সম্মান বোধ-
তোমরা আমাদের মুঁচি বলে করোনা নিঃগ্রহনে অবোধ…

(তারিখঃ ২৮ শে এপ্রিল ২০২৪ ঈশায়ী, রাতঃ ১১:৪৭__১২:০০.
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, ডাকঃ কুয়াবাসী, চাটমোহর, পাবনা-৬৬১০)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews