1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীতে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ সেনাবাহিনীর হাতে মাইক্রো চালক আটক

  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৫ বার

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে চালানো এক বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেন্সিডিল করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা আমিরুল ইসলাম (৩২) নামক মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে এই ঘটনা ঘটেছে। আটক ব্যক্তি মাইক্রোবাস চালক এবং পঞ্চগড় জেলার ধাক্কামারা এলাকার আবদুল বারেকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা চৌরঙ্গী মোড়ে একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির অতিরিক্ত চাকার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় মাইক্রোবাসের যাত্রীবেশের আরও দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। কিন্তু চালক ধরা পড়ে যায়। অভিযান শেষে সেনাবাহিনী আটক আমিরুল ইসলাম ও উদ্ধারকৃত ফেন্সিডিল নীলফামারী সদর থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

(ছবি আছে)

শাহজাহান আলী মনন

নীলফামারী জেলা প্রতিনিধি

মোবাইল -০১৩০৩৬৯২২২৭

তারিখ -১১/০৬/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews