1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

কুলাউড়া শহরের যানজট ও দুরবস্থার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৫ বার

কুলাউড়া শহরকে যানজটমুক্ত, ফুটপাত দখলমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও মূলসড়ক দু’লেনে উন্নীত করার দাবিতে আজ কুলাউড়া পৌরসভার সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“কুলাউড়ার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দ”-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী এবং সমাজসেবীরা অংশগ্রহণ করেন।এই সময় স্হানীয় ও জাতীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার রুপ পত্রিকার মৌলভীবাজার জেলার প্রতিনিধি ছয়ফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন,

শহরের প্রধান সড়কটি দু’লেনে উন্নীত করা সময়ের দাবি,কারণ এই শহরে হাজার হাজার মানুষের বসবাস এবং চলাচল,শহরের যানযটের কারণে শিক্ষার্থী,চাকুরীজীবি,সাধারণ জনসাধারণসহ চিকিৎসা নিতে যাওয়া মানুষের ও দ্রুত হাসপাতালে যেতে ও ব্যাঘাত ঘটে।

ফুটপাত থেকে অবৈধ দখলদারিত্ব তুলে নেওয়া জরুরি,

এবং যানজট নিরসনে পরিকল্পিতস কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন অতি প্রয়োজন।

তারা আরও জানান, প্রতিদিন শহরের ভেতর দিয়ে চলাচল করা জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপ্রশস্ত সড়ক, দখলকৃত ফুটপাত ও অব্যবস্থাপনার ফলে যানজট প্রকট আকার ধারণ করেছে।

সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধন শেষে একটি স্বারকলিপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, দাবি আদায় না হলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির দিকে অগ্রসর হবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews