1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পেশাজীবী প্রেম

  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৮ বার

পেশাজীবী প্রেম

এস এম মনিরুজ্জামান আকাশ

তোমাকে কতটা অনুভব করি; করতাম-
তুমি কি বুঝতে চেয়েছো তা আঁখি পাতে,
হয়তো আনন্দ অনুভবে তা বোঝনি-
তাই হেরেছি; ফিরেছি বার বার খালি হাতে!

আপন বলে জানতাম ওগো তুমি যে আমার-
কেনো বোঝনি পরিলক্ষ্যে তা ভেবে,
আজ পরাজয় টুকু প্রাপ্য সীমা রেখায়-
পারিনি বলতে প্রেমের কথা সাহসের অভাবে!

অনুমান করে বসেছিলাম ভালো-
যদি পাই তোমার মন ভুল করে,
হায়রে নিয়তির দগ্ধতা বার বার করেছে হীন-
আসেনি কভুও ভুল করে দিয়েছে ঠেলে দুরে !

আমি বিভিন্ন পেশায় করি বিচরণ-
পারিনি পেশা’র স্বাদ ধরে রাখতে,
তাইতো আজ পরিশ্রান্ত রুগ্ন ক্লান্ত-
প্রেম আভায় পারিনি ভুল করে আঁকতে…

তুমি বোঝ বা নাইবা বোঝ দুঃখ নেই-
যাবো বলে; গেঁথে রাখবো প্রেমের ধারা,
হাজার ‘বসন্তে’র প্রিয় সাথী ওগো তুমি-
আমি পেশাজীবী প্রেমে হয়ে গেলাম মাতোয়ারা…

(রচনাকালঃ ৪ঠা মে’২০০৭ঈশায়ী, রাতঃ ১১:২৩_১১:৩১,
(কিচেন রুম)মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, কুয়াবাসী, চাটমোহর, পাবনা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews