1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

“বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এডভোকেট স্বীকৃতি অর্জন করলেন পাবনার কবি এস এম মনিরুজ্জামান আকাশ”

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৯ বার

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ বার কাউন্সিল সমগ্র বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এনরোলমেন্ট পরীক্ষায় দিয়ে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আইনজীবী তালিকাভুক্তি হতে হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা তিনটি ধাপে এমসিকিউ, লিখিত এবং ভাইবা পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হতে হয়। পাবনা জেলার কৃতি সন্তান কবি এস,এম মনিরুজ্জামান আকাশ এডভোকেট হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হয়েছেন। গত রোববার (১৫ মার্চ২০২৬) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জনাব মোহাম্মদ কামাল হোসেন সিকদার কর্তৃক স্বাক্ষরিত বার কাউন্সিল এনরোলমেন্ট ভাইভা রেজাল্ট প্রকাশিত হয়। উক্ত ফলাফলে ৮,৫৯৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উক্ত প্রকাশিত রেজাল্টে উল্লেখিত রোল নম্বর সমূহের মধ্যে কবি এস এম মনিরুজ্জামান আকাশ এর রোল থাকার মধ্য দিয়ে কবি আকাশ বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এডভোকেট তালিকাভুক্তির উদ্দেশ্যে ২০২৫ সালের ২৫ এপ্রিল এম সি কিউ পরীক্ষা, অতঃপর উক্ত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ২০২৫ সালের ২৮জুন লিখিত পরীক্ষা, অতঃপর উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ধারাবাহিক রোল অনুসারে পর্যায়ক্রমে ২০২৫ সালের ১৫ থেকে ৩০ই নভেম্বর ও ২০২৬ সালের ১৩-১৪ মার্চ ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। কবি আকাশ সতেরই নভেম্বর ২০২৫ ইং তারিখে ভাইভা পরীক্ষায় অংশ গ্রহণ করেন। উক্ত এমসিকিউ, লিখিত ও ভাইবা পরীক্ষায় কবি আকাশ সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। কবি এস এম মনিরুজ্জামান আকাশ পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামের কবি ডাঃ আব্দুল হালিম মাষ্টারের জৈষ্ঠ সন্তান।

কবি এস এম মনিরুজ্জামান আকাশ ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও প্রতিবাদী মনা। সাংবাদিক, লেখালেখি ও গবেষণা মুলক কর্মকান্ডের সাথে জড়িত থেকে দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে, অংশ গ্রহণ করে নিজেকে সম্মৃদ্ধ করতে সদা তৎপর। তিনি প্রাথমিক শিক্ষা জীবনে সুনামের সহিত ৭৯ নং কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত হয়েছিলেন। এরপর তিনি বিজ্ঞান বিভাগ হতে সুনামে সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন। তারপর তিনি সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগ হতে সালে সাফল্যর সহিত বিএসএস(সম্মান) ও এমএসএস পাশ করেন।

কবি এস,এম মনিরুজ্জামান আকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ হতে অত্যন্ত সুনামের সহিত কৃতিত্বের সাথে এলএলবি ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে মেধা তালিকায় প্রথম শ্রেণীতে পঞ্চদশতম স্থান অর্জন করে এলএলএম পাশ করেন। এডভোকেট কবি এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত এন্ডরোলমেন্ট পরীক্ষায় আমি সকল ধাপে উত্তীর্ণ হয়ে এ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমি পরম করুনাময় সৃষ্টিকর্তা আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ও রাসুলের আনুগত্য পোষণ করছি। সেই সাথে সাথে আমার পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ যারা আমাকে বিভিন্ন সময়ে গ্রুপে পড়ালেখায় সময় দিয়েছেন, সহপাঠী ভাই-বোন বন্ধুগন সহযোগিতা করেছেন তাদের প্রতি রইলো আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। কবি আকাশ আরোও বলেন, বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিতে যে সকল শিক্ষক মুরাদ মোর্শেদ, মোঃ শরিফুল ইসলাম, নুরুল হক,শফিক নজরুল, কেএম নাদিম উদ্দিন, মিঠুন সাহা, আকরাম হোসেন, শামসুজ্জোহা, সজীব বালা, আহসান হাবীব, শাইখ আল হাসান জনি, ও ডিজুরির সকল মেন্টর গন সহযোগিতা করেছেন তাদের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি আইন বিষয়ে পড়াশোনা করেছি অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতিতে পাওয়া এটা আমার একটি বিশাল স্বপ্ন ছিল। আমি এই স্বপ্ন পূরনের পথে সুবিধা বঞ্চিত নিপীড়িত অসহায় জনগণের পাশে দাড়িয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ভুমিকা পালন করবো। আইনজীবী হতে অনেক বেশি পরিশ্রম ও পড়াশুনা করতে হয়। ধৈর্য্য ধরে নিরেট পরিশ্রমের মধ্য দিয়ে এই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে বলে আমি মনে করি । সকলে আমার জন্য দোওয়া করবেন, আমি যেন এই পেশার মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে মানবতার কল্যাণে কাজ করে যেতে পারি। কবি আকাশ বলেন, আমি আপনাদের সকলের দোওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা-র পাবনা জেলা শাখা, পাবনার সভাপতি হিসেবে সাত বছর কর্তব্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি ও ভবিষ্যতেও যাতে পালন করতে পারি আপনাদের সকলের কাছে এই দোওয়া চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews