1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

কবিতাঃ প্রতীক্ষায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৫ বার

প্রতীক্ষায়

এম জি শাহ আলম

কতদিন হয়নি বসা শান-বাঁধা সেই ঘাটে –
আলতো হাতে দাওনি পরশ বুকের শুন্য মাঠে,

ঊষার আলো পাটে গেলো তোমায় চাওয়ার মাঝে
কত বিকেল বিলীন হলো জোনাক জ্বলা সাঁঝে।

তোমার ছোঁয়ায় স্বর্গ পেতাম, যেন পরশমনি
তোমার যাওয়ায় হৃদয় মাঝে কোন হাহাকার ধ্বনি।

শত নদীর পাড় ভেসে যায় চোখের নোনা-জলে
বুকে চাপা কষ্ট পাহাড় নিত্য গলে গলে।

হাতটা আমার ছেড়ে তুমি হয়তো সুখি হলে
আমি কিন্তু পুড়ছি চিতায় প্রতি পলে পলে,

পাখির গানে, নদীর তানে তোমার কন্ঠ শুনি
রিক্ত বুকের শুন্য খাঁচা তোমারই টুনটুনি।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews