1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

একটা কিছু কর

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার

একটা কিছু কর
হারেজ উদ্দিন হিরো
————————————
রক্তে লেখা এই দেশটা
হীরার চেয়েও দামি,
এরই মধ্যে বেঁচে থাকার
স্বপ্ন দেখি আমি।

চাইনা আমি দালান-কোঠা
চাইনা বাড়ি,গাড়ী,
কূরে ঘরে যে সুখে রাখে
তারিফ করি তারই।

চাইনা আমি পোলাও কোর্মা
চাইনা গোশত ভাত,
মহাসুখে থাকতে পারি
পাই যদি ডাল ভাত।

পরের জন্য জীবন তোমার
আপনার জন্য নয়,
সাম্যের গানে হৃদয় দানে
কিসের জন্য ভয়?

পরের হিতে ব্রত নিয়ে
জীবন ত্যাগী যাঁরা,
এই ধরাতে ইতিহাস হয়ে
ধন্য শুধু তাঁরা।

আজকে তুমি শিশু আছো
কালকে হবে বুড়ো,
দেশের জন্য হৃদয় দিয়ে
একটা কিছু কর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews