1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা

ওসমানীনগরে ধানক্ষেতে যুবকের লাশ

  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার

ওসমানীনগর (সিলেট)সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরের আইলাকান্দা গ্রামে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাখন মিয়া (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ ২০২৫, রাত ১১টার দিকে মাখন মিয়া বাড়ি থেকে বের হন। পরদিন সকাল পর্যন্ত তিনি আর ফেরেননি। সকালে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে, সকাল ১১টা থেকে ১১:৩০টার মধ্যে তার মামাতো ভাই ফটিক ধানক্ষেতের পাশে রক্তের দাগ ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে ধানক্ষেতের ভেতর তল্লাশি করে মাখন মিয়ার লাশ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু হয়েছে।

খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ওসমানীনগর সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ জানিয়েছে, তারা হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করতে কাজ করছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews