1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর মিল্লাত ক্যাম্পের এক ইন্টারনেট ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার! একটি পরিবারের লোভে ১৭ বছর বাংলাদেশ মানুষ জুলুম-নির্যাতনের মধ্যে বেঁচে ছিলো– রাশেদা বেগম হীরা এমপি ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেত্রীসহ দুজন আটক, আদালতে প্রেরণ ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো চৌদ্দগ্রামের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী বিশিষ্ট ব্যক্তি আবুল বশার বচন গুরুতর আহত প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির চতুর্থ শ্রেণি খেলাধুল সাংস্কৃতি বাধ্যতামূলক করা হবে ভ্যানের সঙ্গে সংঘর্ষে দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু চৌদ্দগ্রামে ট্রেনে এক্সিডেন্টে পড়ে তরুণের মৃত্যু, গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল

ফটিকছড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেত্রীসহ দুজন আটক, আদালতে প্রেরণ

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮ বার

মু. আজিজ ফটিকছড়ি: চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবলীগ নেত্রী ও এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২২ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় ঘটে।

আটকরা হলেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০), যিনি স্থানীয় এক প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাসিন্দা বাচা মিয়ার ছেলে মো. হাসেম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা দুজনকে আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে তিনি দাবি করেন। সর্বশেষ একই ধরনের অভিযোগের পর স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews