মীর হোসেন মোল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ কামরুল হুদা বলেছেন, গত ১৭ বছর চৌদ্দগ্রাম বিএনপির হাজার হাজার নেতাকর্মী কষ্ট করেছেন, অনেকে নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলায় জেল খেটেছেন। এখন আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায়। মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে। যারা মানুষকে ধোকা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার পরিকল্পনায় এখন মধু খেতে এসেছে। তারা কিন্তু আপনার বিপদে পাশে থাকবে না। এ প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায় কামরুল হুদা আরো বলেছেন, ক্ষমতার চেয়ে মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির মূল উদ্দেশ্য। এলাকার উন্নয়ন এবং বিপদগ্রস্ত মানুষকে সরকারী বরাদ্দকৃত সেবা প্রদানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী প্রতিটি কর্মীকে দলের গঠনতন্ত্র ও নিয়ম-শৃঙ্খলা মেনে চলার তাগিদ দিয়ে তিনি বলেন, যারা দলের নিয়ম-শৃঙ্খলা মানে না, নেতার কথা মানে না, এই ধরনের কর্মী দিয়ে কিছু হবে না। তারা দলের কর্মী নয়।
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে, যেকোনো মূল্যে দেশে আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বিএনপি সমর্থন করবে না। যারা দলের নিয়ম-শৃঙ্খলা মানবে না এবং নেতাদের নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
দলের নিয়ম শৃঙ্খলা বিষয়ে এক প্রশ্নের জবাবে কামরুল হুদা বলেছেন, দলের গঠনতন্ত্র ও আদর্শের পরিপন্থী যেকোনো অনৈতিক, অবৈধ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অতীতেও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের নজির রয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে কামরুল হুদা আরো বলেন, আগে নিজেকে সংস্কার করতে হবে। নিজেকে নিয়ম মানতে হবে এবং দলের নির্দেশনা মানতে হবে।
Leave a Reply