1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর মিল্লাত ক্যাম্পের এক ইন্টারনেট ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার! একটি পরিবারের লোভে ১৭ বছর বাংলাদেশ মানুষ জুলুম-নির্যাতনের মধ্যে বেঁচে ছিলো– রাশেদা বেগম হীরা এমপি ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেত্রীসহ দুজন আটক, আদালতে প্রেরণ ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো চৌদ্দগ্রামের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী বিশিষ্ট ব্যক্তি আবুল বশার বচন গুরুতর আহত প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির চতুর্থ শ্রেণি খেলাধুল সাংস্কৃতি বাধ্যতামূলক করা হবে ভ্যানের সঙ্গে সংঘর্ষে দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু চৌদ্দগ্রামে ট্রেনে এক্সিডেন্টে পড়ে তরুণের মৃত্যু, গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ বার

মু. আজিজ ফটিকছড়ি: বৃহত্তর ফটিকছড়িভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ-এর নিয়মিত মাসিক সভা বুধবার (২২ জুলাই) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মু. ইদ্রিছ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ মু. কামাল উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খালেদ বিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মঈন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুল হক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. বরুণ কুমার আচার্য (বলাই)।

সভায় বক্তারা সম্প্রতি ভূজপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে নিহত দুই কৃষকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া, ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা অনুমোদন দেওয়ায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম, সেবা ও উন্নয়ন আরও গতিশীল হবে।

সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, মাসিক ফটিকছড়ি পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আহমেদ আলী চৌধুরী-এর দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভা শেষে সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে উপস্থিত সদস্যরা নৈশভোজে (ডিনার) অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews