1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির চতুর্থ শ্রেণি খেলাধুল সাংস্কৃতি বাধ্যতামূলক করা হবে ভ্যানের সঙ্গে সংঘর্ষে দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু চৌদ্দগ্রামে ট্রেনে এক্সিডেন্টে পড়ে তরুণের মৃত্যু, গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল চৌদ্দগ্রামে ট্রাক হোটেলে মাদকবিরোধী অভিযান জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে ফটিকছড়িতে জুলাই শহীদ দিবস পালন, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন কবর থেকে লাশ উধাও জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা ডিবি হেফাজতে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা মাদক মামলার পলাতক আসামী কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমনের খুঁটির জোর কোথায়!

চৌদ্দগ্রামে ট্রেনে এক্সিডেন্টে পড়ে তরুণের মৃত্যু, গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে ট্রেনে এক্সিডেন্ট পড়ে তাসমির (আনুমানিক ২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গুণবতী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ছাত্র।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে আনুমানিক ৮টার সময় গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামের ‘হাওয়া ভবন’ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
​খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় একজন চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক তাসমিরকে পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন। তরুণের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
​আজ সকাল ১০টার সময় দশবাহা গ্রামে নিহতের নিজ বাড়ির সামনে মসজিদ সংলগ্ন ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক প্রকাশ:
এদিকে তাসমিরের এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গুণবতী ইউনিয়নের কৃতি সন্তান, চৌদ্দগ্রাম উপজেলা জিয়া সাইবার ফোর্সের ছাত্র বিষয়ক সম্পাদক, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য এবং গুণবতী ইউনিয়ন ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা মোহাম্মদ আসিফ ইকবাল।
​এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “তাসমিরের এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতবাসী করুন এবং উনার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews