1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির চতুর্থ শ্রেণি খেলাধুল সাংস্কৃতি বাধ্যতামূলক করা হবে ভ্যানের সঙ্গে সংঘর্ষে দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু চৌদ্দগ্রামে ট্রেনে এক্সিডেন্টে পড়ে তরুণের মৃত্যু, গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল চৌদ্দগ্রামে ট্রাক হোটেলে মাদকবিরোধী অভিযান জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে ফটিকছড়িতে জুলাই শহীদ দিবস পালন, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন কবর থেকে লাশ উধাও জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা ডিবি হেফাজতে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা মাদক মামলার পলাতক আসামী কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমনের খুঁটির জোর কোথায়!

কবর থেকে লাশ উধাও

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭ বার

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈরে চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কালিয়াকৈরে রাতের অন্ধকারে একটি গোরস্তানে ৯টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে আগাছা জন্মে আছে। আজ সকালে সেখানে আগাছা পরিষ্কার করতে গিয়ে একাধিক কবর খোঁড়া দেখতে পান এলাকাবাসী। পরে কবরের মাটি সরিয়ে দেখেন, সেখানে লাশ নেই। খবর শুনে ওই গোরস্তানে দাফন করা ব্যক্তিদের স্বজনেরা এসে উপস্থিত হন। এ সময় এলাকাবাসী গোরস্তানে কবর খোঁড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখেন। তাঁরা অনুসন্ধান করে দেখতে পান, সেখানে ৯টি কবরে কঙ্কাল নেই। পরে সকালেই খোঁড়া কবরগুলোয় মাটিচাপা দেওয়া হয়।স্থানীয় বাসিন্দা সাদিক মিয়া বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। আশপাশের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে কি না, তাঁরা খোঁজ নিয়ে দেখছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কঙ্কাল চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews