1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর মিল্লাত ক্যাম্পের এক ইন্টারনেট ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার! একটি পরিবারের লোভে ১৭ বছর বাংলাদেশ মানুষ জুলুম-নির্যাতনের মধ্যে বেঁচে ছিলো– রাশেদা বেগম হীরা এমপি ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেত্রীসহ দুজন আটক, আদালতে প্রেরণ ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো চৌদ্দগ্রামের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী বিশিষ্ট ব্যক্তি আবুল বশার বচন গুরুতর আহত প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির চতুর্থ শ্রেণি খেলাধুল সাংস্কৃতি বাধ্যতামূলক করা হবে ভ্যানের সঙ্গে সংঘর্ষে দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু চৌদ্দগ্রামে ট্রেনে এক্সিডেন্টে পড়ে তরুণের মৃত্যু, গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল

মিরপুর মিল্লাত ক্যাম্পের এক ইন্টারনেট ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার!

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭ বার

নিজস্ব প্রতিনিধি: একজন সমাজসেবক নিঃস্বার্থভাবে সমাজের পিছিয়ে পড়া, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। তিনি সমাজের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেন। এমন ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন পরোপকারী মানুষ মোঃ ডলার মাহমুদ।

রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ নাম্বার ডি ব্লকের ৩ নাম্বার মেইন রোডে অবস্থিত আয়াত ইন্টারনেট নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে মকসুদ আলীর ছেলে মোহাম্মদ ডলার মাহমুদ।
স্বভাব চরিত্র আচার আচরণের দিক থেকে ডলার মাহমুদ অত্যন্ত ভালো মনের একজন মানুষ।
জানা গেছে, মিল্লাত ক্যাম্প এলাকায় টাকার অভাবে চিকিৎসা করাতে ব্যর্থ মানুষকে সহযোগিতা করা এবং অসহায় পরিবারকে তাদের কন্যা সন্তানের বিয়ে দেয়ার সময় সাধ্য পরিমান নগদ টাকা প্রদান, ঈদ উপলক্ষ মানুষকে ঈদ উপহার বিতরন- পানি বন্ধি ও বন্যা কবলিত মানুষের পাশে ত্রান সামগ্রী বিতরন সহ মানুষকে সহযোগিতা করাই মোঃ ডলারের একমাত্র নেশা। মিল্লাত ক্যাম্প এলাকার প্রতিটি মহল্লা অনুসন্ধান চালিয়ে ডলারের কাছ নগদ টাকা গ্রহন করা শত শত উপকার ভোগী মানুষের বাস্তব চিত্র বেরিয়ে আসবে। কিন্তু ডলারের পরিবারের একজন সদস্য অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকলে- ওই সদস্যের অপরাধের দায়ভার কি ডলারের উপরে বার্তায়। উত্তর না। কিন্তু এলাকার একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য, উদ্দেশ্য প্রনোদিতভাবে ডলারকে মাদক ব্যবসায়ী হিসেবে অপরাধী বানানোর চক্রান্ত করে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিয়ে, ডলার নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা চালিয়ে আসছে বলে লোক মারফত বিষয়টি জানা গেছে। অপরাধ না করেও অপরাধী বানানোর জন্য ষড়যন্ত্রকারীরা অন্তরালে ডলারকে হেয়প্রতিপন্ন করার, এবং ডলার অর্জন করা সামাজিক সুনাম নষ্ট করার মহা পরিকল্পনা চালিয়ে আসছে বলে ডলারের পারিবারিক সূত্র জানিয়েছন।
বিশ্বস্ত একটি সূত্র জানায়, ডলার মাহমুদকে অচিরেই একটি মহল পূর্বের পারিবারিক একটি শত্রুতার জের ধরে বড় ধরনের অপরাধী বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সরেজমিনে গিয়ে ব্যাপক অনুসন্ধানে জানা গেছে – ডলার একজন ভাল মনের মানুষ। তিনি সবার সাথে খোলা মেলা কথা বলেন। তার ভিতরে কোন অহংকার কিংবা প্রতিহিংসা নেই বললেই চলে। তবে ডলার মাদক সেবন এবং মাদক ব্যবসার সাথে জড়িত না থাকলেও একটি মহল তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করছে বলে তার পরিবার নিশ্চিত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল আয়াত ইন্টারনেটের মালিক ডলার মাহমুদের সাথে এক আলাপ চারিতায় তিনি বলেন, মানবজীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই সমাজসেবা সীমাহীন গুরুত্বের দাবিদার। মিল্লাত ক্যাম্প এলাকার অসুবিধাগ্রস্ত নিম্নশ্রেণীর মানুষের কল্যাণে গৃহীত সেবামূলক কার্যক্রম আমি সবসময় চালিয়ে আসছি।এলাকার মানুষের নিরাপত্তা ও মঙ্গলার্থে গৃহীত যাবতীয় কার্যক্রমের সমষ্টি। একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সান্তনার বাণী শোনালে, খোঁজ-খবর নিলে, একটু সেবাযত্ন করলে তার দুশ্চিন্তা লাঘব হয়। সে অন্তরে অনুভব করবে প্রশান্তি। তাই আমার মানবিক বিচারে অসহায় মানুষের খোঁজ-খবর নেওয়া, সেবাযত্ন করা উচিত। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের কেউ অসুস্থ হলে তার খোঁজ-খবর নেওয়ার ব্যাপারে অবহেলা করা উচিত নয়। আমি কখনো অবহেলা করিনা। নিজের মন থেকে সহযোগিতা করি। আমার এসব সেবামূলক কার্যক্রমের প্রমাণ দিবে জনগন। তবে ইদানিং আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। পরধনলোভী একটি কুচক্রীমহল আমার লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠান আয়াত ইন্টারনেট বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে। আমার সুনাম এবং রাজনৈতিক অবস্থানকে ধূলিসাৎ করার জন্য, বিভিন্ন মিথ্যা বানোয়াট অপপ্রচার করে আমার সুনাম ধ্বংস করার পায়তারা করতেছে। আমি এসব কাল্পনিক অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews