মু. আজিজ, ফটিকছড়ি: ভূজপুর থানার পাশে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণাকে স্বাগত জানিয়ে ফটিকছড়ির ভূজপুরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে কাজিরহাট বাজারে আয়োজিত আনন্দ মিছিলে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় ৪ নম্বর ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পুষ্পমাল্য দিয়ে বরণ করা হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ভূজপুর থানার পাশেই ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণ হওয়ায় এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা সহজ হবে। তাঁরা দ্রুত উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরুর দাবি জানান।
জুমার নামাজের পর কাজিরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে শোকরানা মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।
উভয় কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply