1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠবে কারাগারের কারাবন্দিরাও উদ্দীপ্ত-‘৯৫ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ-১৯৯৫ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রবাসী কমিউনিটি ও বিএনপি নেতা আব্দুল খালিক এর উদ্যোগে শতাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ বেনাপোলের সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক ফটিকছড়িতে টিলা কাটা ও মাটি অপসারণে জরিমানা ১ লাখ টাকা আবেগে উচ্ছাসে যাদের কাছে ঋনী-৩, আবেগে উচ্ছাসে যাদের কাছে ঋনী-২, (এস এম মনিরুজ্জামান আকাশ) আমি, আনিসুল ইসলাম ও ওযায়ের আনসারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসর আদায় করি ও শুকরানা নামাজ আদায় করে সকলের সাথে মিলিত হই। এক ঝুড়ি লিচু এনেছিলেন দিনাজপুর থেকে নুরে জান্নাত ভাবী, রাজশাহী থেকে ঝুড়ি ভর্তি আম এনেছিলেন সাথী আপা, জেছমিন আক্তার (রাজশাহী),সাবিনা ইয়াছমিন(গাজীপুর),আমরা লিচু খেয়েছি, আম খেয়েছি প্রান খুলে। আমরা মহিউদ্দিন মহিন ভাই এর আমন্ত্রণে বৃষ্টির মাঝে দাড়িয়ে হালিম খেয়েছি। মুসলধারে বৃষ্টি হচ্ছে নড়াইলের ওয়াহিদ ভাই বাইকে করে আমাকে কাওরান বাজার পৌঁছে দেন।কৃতজ্ঞতা ওয়াহিদ ভাইকে। বাসে চড়ে মিরপুর কাজীপাড়া নেমে হেটে আবার শেওড়াপাড়ায় ফিরি। রুমে আমার জন্য অপেক্ষামান বিশ্ব ব্যাংকে কর্মরত অগ্রজবর মোঃ রজব আলী (ঢাকা বার), নাটোর বারের বড় ভাই মোঃ মোখলেছুর রহমান মোখলেস, কুমিল্লার বন্ধু মোঃ বিল্লাল হোসেন। সকলেই পরীক্ষা নিয়ে আলোচনা করে নিশ্চিত হই সকলেই পাশ করবো ইনশাআল্লাহ। রাতে খাবার খেয়ে বিশ্বব্যাংকে কর্মরত(নড়াইলের) রাজীব দাদা, অনিক, মাসুদ, সহ কয়েকজন আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি। বৃষ্টিতে ভেজার কারনে আমার জ্বর আসে প্রচন্ড। রাত রেজাল্ট প্রকাশ করে বার কাউন্সিল, আমি জানতে পারি শেষ রাতে। নামাজ আদায় করে নিশ্চিত হই আমরা এক রুমে অবস্থানকারী চার জনই পাশ করেছি। আমি “পরিবেশ-সম্প্রীতি ও মানবাধিকার” নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস বাংলা-র পাবনা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী একজন। আমি ও বড় ভাই মোঃ রজব আলী ১৮ই জুন ২০২২ পুরান ঢাকায় সাক্ষাৎ করতে যাই গ্রিনপিস বাংলা-র কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ আবুল মোয়াজ্জম শামীম স্যারের সাথে। সেখানে জোহর ও আসর নামাজ আদায় করে দুপরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে উপহার সামগ্রী নিয়ে গুলিস্তান হয়ে শেওড়া পাড়া সিটি বাজারে ফিরে আসি। ১৯শে জুন ২০২২ নীলক্ষেত গিয়ে আইনের কিছু বই কিনে ফিরি আসি ফার্মগেট আরএইচ হোম-এ “আইন কানুন একাডেমি” তে। সাক্ষাৎ করি আইন অঙ্গনের একজন অন্যতম শ্রেষ্ঠ থিওরি প্রেজেন্টার অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ স্যারের সাথে। স্যার মিষ্টি মুখ করিয়ে কুশালাদি জিজ্ঞেস করেন। বিভিন্ন ট্রপিকস এর উপর উপস্থিত আলোচনায় (আমার অপরাপর সহপাঠী, সনদ যোদ্ধা, সনদ প্রত্যাশী বন্ধুদেরকে নিয়ে) বসে পড়েন। তাৎক্ষণিক ভাবে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম স্যারের আইন পাঠ লিখিত গাইড কেনার পরামর্শ দেন এবং আমরা অনেকেই সঙ্গে সঙ্গে তা ক্রয় করি। আলোচনা শেষ করে রজব আলী ভাই এর কাছে সিটি বাজারে ফিরে আসি। পরদিন যথারীতি পাবনায় চলনবিলের দক্ষিণ পাড়ে আমার বসত ঘর “মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ’-এ ফিরে আসি। কর্ম ব্যস্ততায় রাজনৈতিক ব্যস্থতায় জড়িয়ে পড়ি। ১৭সেপ্টেম্বর ২০২২ বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ডেট ছিলো। ভিলেজ পলিটিক্সের আষ্টেপৃষ্টে এমন ভাবে আটকে যাই যে, আমি বেড় হতে চাইলেও এলাকার লোকেরা আমাকে বের হতে দেয়নি। আমার আব্বার আন্তরিক প্রচেষ্টা ও স্বপ্নের প্রতিফলনে গড়ে উঠা হিড়িন্দা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মত পার্থক্য চরমে ওঠে, ঠিক এলাকার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমপি গ্রুপে ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান গ্রুপে ফৈলজানা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার। এলাকার সৃজনশীল লোকজন আমাকে বলেন যে, তোমার আব্বা অথবা তুমি হবে নিরপেক্ষ প্রার্থী। এলাকার সকল লোকের চেয়ে এই মাদ্রাসায় তোমার আব্বার অবদান সবচেয়ে বেশি আছে ও কবি ডাঃ আব্দুল হালিম মাষ্টার (আমার পিতা) বিনা বেতনে ১৭ বছর শিক্ষকতা করেছেন। কোন মতেই দুই গ্রুপ একত্রে না বসায় আমি উপজেলা চেয়ারম্যান এর গ্রুপে সমর্থন দেই, আমাকে সভাপতি করবে শর্তে। কিন্তু ভিলেজ পলিটিক্সের মার প্যাচে আমি বাদ পড়ে গেলে, কিছু লোকের পরামর্শ ও সহযোগিতায় তৃতীয় প্যানেলে একজন স্বতন্ত্র প্রার্থী দাড় করাই।(শিক্ষক মন্ডলীদের তিন ভোট শিক্ষকেরা আমাকে দিবেন ওয়াদা করেছিলেন এ প্রেক্ষিতে)। আগষ্ট মাসটা আমাকে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থেকে নির্বাচন করতে হয় শক্তিশালী দুই গ্রুপের বিপক্ষে। তিন জন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে দুই গ্রুপে (৪+৪)আট জন ও আমার একজন দিয়ে মোট ৯ জন বৈধ প্রার্থী হয়। মহিলা প্রার্থী একজন মনোনয়ন প্রত্যাহার করলে তখন তিনটি পদের বিপরীতে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। পেশী শক্তি ও কালো টাকার কাছে আমি ও আমার প্রার্থী (৭জনের মধ্যে ৬নং হয়ে) হেরে যাই। হাতে একটি ভোট দরকার ছিলো কিন্তু তা থেকে ব্যর্থ হয়েও শিক্ষক মন্ডলীদের তিন ভোট হাতে থাকে। দুই গ্রুপে ভোট জমা হয় চেয়ারম্যান এর হাতে ৩ টা ও প্যানেল চেয়ারম্যান এর হাতে ২টা। তখনও আমার সভাপতি হওয়ার সুযোগ ছিলো যদি দুই ভোটের প্যানেল চেয়ারম্যান আমাকে সমর্থন দেন। কিন্তু তিনি বিশ্বাস-অবিশ্বাসের জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি হলেন একজন নিরক্ষর ব্যক্তি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী দেওয়ার জন্য পুরো দস্তুর নির্বাচন করতে উভয় পক্ষের পনেরো লক্ষ টাকার উপরে খরচ হয়েছে বলে আমার দিকে আঙ্গুল তোলা হয় দুই গ্রপের দিক থেকেই। আমি ও আমার নির্বাচন পরিচালনায় সহযোগীরা মিলে কৌশল অবলম্বন করে চেয়ারম্যান এর পক্ষে এক ভোট ও প্যানেল চেয়ারম্যান এর পক্ষ দুই ভোট দিয়ে( ৪+৪) সমান সমান করে দিলাম। লটারী হলো চেয়ারম্যান জয়ী হয়ে হিড়িন্দা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন। আমি ভিলেজ পলিটিক্সের গোড়া খুঁজতে গিয়ে আগষ্ট মাসটি হারিয়ে ফেললাম। আমি আইন কানুন একাডেমির অনলাইন ব্যাচে ক্লাস বন্ধু করে ২৬টি গ্রামে অভিভাবকদেরকে বুঝিয়েছি। কিন্তু কচকচা হাজার টাকার নোটের কাছে, নোটের ভাজে আমার আবেগ-অনুভূতি সচেনতা অসারতায় আটকে ছিলো। আমাকে প্রিয় মুরাদ মোর্শেদ স্যার বলতেন আগে অ্যাডভোকেট হোন, তারপর সকল কিছু আপনার কাছে ধরা দেবে। আমি স্যারকে উপেক্ষা করেছি। (১৬ মার্চ ২০২৬ইং) 🖋️এস এম মনিরুজ্জামান আকাশ অ্যাডভোকেট- জেলা ও দায়রা জজ আদালত, পাবনা আবেগে উচ্ছ্বাসে যাদের কাছে ঋনী-১, “বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এডভোকেট স্বীকৃতি অর্জন করলেন পাবনার কবি এস এম মনিরুজ্জামান আকাশ” বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডের যুবদল নেতা পিন্টু ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন

‘মাধ্যমিকে ইংরেজি পাঠ্যবইয়ের ৭০ শতাংশ পড়ানো হয় না’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৫৯৩ বার
ফাইল ছবি

মাধ্যমিক স্কুলে ইংরেজি পাঠ্যবইয়ের ৭০ ভাগ পাঠ্যক্রম পড়ানো হয় না। এভাবেই বছর শেষ করে নতুন ক্লাসে যাচ্ছে শিক্ষার্থীরা। ফলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত নির্ধারিত পাঠের বেশিরভাগ সম্পর্কে শিক্ষার্থীদের কোনো ধারণা থাকে না। এতে করে ইংরেজি বিষয়ে তারা দুর্বল থেকে যাচ্ছে। আর উচ্চশিক্ষা যেমন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বা অন্য সেক্টরে ভালো করতে পারছে না। তেমনি চাকরিবাজারেও হোঁচট খাচ্ছে।

বুধবার বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) আয়োজিত এক ব্রেইনস্ট্রমিং (ধারণা তৈরি) অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

তারা জানান, পাঠ্যবইয়ের বাকি ৭০ শতাংশ পাঠ না হওয়ার পেছনে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীরা দায়ী। পাঠ্যবইয়ের কনটেন্টের (পাঠ্যবিষয়) দায়ও কম নয়। বক্তারা দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, ইউল্যাবের অধ্যাপক ড. এইচএম জহিরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শায়লা সুলতানা, ভিকারুন নিসার সাবেক ইংরেজির শিক্ষক শায়লা আহমেদ, বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতির (বেলটা) হারুন-অর-রশিদ, কারিকুলাম ও পাঠ্যবই বিশেষজ্ঞ আবদুর রহিম, জাহিদ বিন মতিন, মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ড. জাহিদ, ইউল্যাবের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারম্যান অ্যধ্যাপক ড. শামসাদ মর্তুজাসহ বেসরকারি উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যম প্রতিনিধিরা বক্তৃতা করেন।

‘মাধ্যমিক স্কুলের ইংরেজি ভাষা শিক্ষণ ও শিখন মূল্যায়ন’ শীর্ষক এ অনুষ্ঠানে অধ্যাপক ইসলাম বলেন, আমরা চতুর্থ শিল্পযুগে প্রবেশ করেছি। এই যুগে দেশকে বিশ্বের বুকে গৌরবের সঙ্গে তুলে রাখতে দক্ষ জনসম্পদ প্রয়োজন। সেজন্য আগামীতে যারা দেশ ও জাতিকে নেতৃত্ব দেবেন তাদের ইংরেজি ভাষার ওপর দখল থাকা জরুরি।

তিনি বলেন, উচ্চশিক্ষা স্তরে শিক্ষার্থীদের ইংরেজির দখল হতাশাজনক পর্যায়ে আছে। এটির কারণ অনুসন্ধানের প্রয়াস এটি। পর্যায়ক্রমে আমরা আরও কর্মসূচি বাস্তবায়ন করবও। সর্বশেষে এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ পেশ করা হবে।

ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত শিক্ষাথীদের ইংরেজি দক্ষতার অর্জনের জন্য শিক্ষণ ও শিখন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ১৯টি পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠবইয়ের বাইয়ে অন্য কোনো সোর্স থেকে ইংরেজি শেখার সুযোগ নেই। শিক্ষকদের শেখানোর ব্যাপারে আবশ্যিকভাবে নিবেদিতপ্রাণ হতে হবে। ইংরেজি শিক্ষকদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরির ব্যবস্থা প্রবর্তন করতে হবে। বিদ্যমান ব্যবস্থায় শিক্ষার্থীরা তাদের সমস্যা বা অভিজ্ঞতা বিনিময় করতে পারেন না। শিক্ষক মূল্যায়নের ব্যবস্থা নেই। পিছিয়ে পড়া শিক্ষার্থীর প্রতি বিশেষ নজর নেয়া হয় না ক্লাসরুমে।

 

ইউল্যাবের উপাচার্য ড. জহিরুল হক বলেন, বিদ্যমান ব্যবস্থায় যে ত্রুটি থেকে যায় তা প্রমাণিত হয়েছে। তাই ইংরেজিতে মাধ্যমিক পর্যায়ে উপযুক্ত পাঠদানের মাধ্যমে দক্ষতা দিতে শুধু শিক্ষক বা শিক্ষার্থীকে নিয়ে কাজ করলে হবে না। গোটা ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে।

অন্ষ্ঠুানে একজন সাংবাদিক শিক্ষক-অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতির চিত্র তুলে ধরে বলেন, পাঠ্যবই এবং শিক্ষক ও ক্লাসরুম অ্যাকটিভিটির বাইরে উপযুক্ত শিক্ষণ-শিখনের জন্য এটাও জরুরি। যেহেতু পাঠদানে ঘাটতি থাকে এবং ৩০ শতাংশ মাত্র পাঠদানে আসে, তাই বাকিটা নিশ্চিতে প্রতিষ্ঠানে নিয়মিত অভিভাবক সমাবেশ করতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ১০০ নম্বরের ইংরেজি দ্বিতীয়পত্র চালু করতে হবে। কমিউনিকেটিভ ইংরেজিতে গ্রামারের প্রত্যক্ষ পাঠ উপেক্ষিত। নবম শ্রেণি পর্যন্ত গোটা গ্রামারের পাঠ ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে সহজ থেকে ক্রমান্বয়ে কঠিন পাঠ সাজাতে হবে। প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে মনিটরিং নিশ্চিত করতে হবে। সর্বোপরি ক্লাসরুমে পাঠদান নিশ্চিত করতে হবে। নইলে যত আধুনিক পাঠ্যবই, দক্ষ শিক্ষক আর কৌশল প্রবর্তণ করা হোক কোনো লাভ হবে না।

বেলটার হারুন অর রশিদ বলেন, মাদরাসায় মাধ্যমিক পর্যায়ে মাত্র ২৯ শতাংশ শিক্ষক প্রশিক্ষিত। মাদরাসাগুলোর ৯৪ শতাংশই গ্রামাঞ্চলে অবস্থিত। এই ধারায় ইংরেজি শিক্ষায় প্রধান বাধা কমযোগ্য বা অদক্ষ শিক্ষক। সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদরাসা শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এরজন্য একমাত্র প্রতিষ্ঠান মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিএমটিটিআই) দিকেই তাকিয়ে থাকতে হয়।

হারুন অর রশিদের এ কথার সমর্থন করে মাদরাসা বোর্ডের ড. জাহিদ বলেন, বিএমটিটিআইতে যে প্রশিক্ষণের সুবিধা আছে তাও অপ্রতুল। মাত্র একমাসের একটি ট্রেনিং হয়। আসন সংখ্যা এতই কম যে, বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ শেষ করতে ৪০ বছর লাগবে। এই স্তরে প্রশিক্ষিত শিক্ষকের পাশাপাশি শিক্ষক সংকটও অন্যতম সমস্যা বলে মনে করেন তিনি।

ড. শায়লা সুলতানা বলেন, আমাদের গবেষণায় মাধ্যমিকে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে প্রধান দুই সমস্যা চিহ্নিত হয়েছে। তা হচ্ছে, পাঠ্যবই এবং শিক্ষকের দক্ষতার ঘাটতি। কোনো প্রশিক্ষণই পাঠদানে প্রয়োগ হয় না। শিক্ষকরা গতানুগতিক পদ্ধতিতেই পাঠদান করেন। যেহেতু পরীক্ষায় পাস করাতে হবে তাই তারা এই পস্থা বেছে নেন।

একজন কারিকুলাম বিশেষজ্ঞ বলেন, যেহেতু সমস্যা চিহ্নিত করার জন্য এই অনুষ্ঠান। তাই খোলামেলাভাবে কথা বলতেই হবে। শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি নেই। বরং প্রশিক্ষণে তারা এই ভারাক্রান্ত যে, এক-একজন দশটি প্রশিক্ষণও পেয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে পাঠদানের নিদের্শনা ও গাইডলাইন দেয়া হয়। অনেক শিক্ষক তা দেখেন না। এমনকি পাঠ্যবইয়ে দিয়েও দেখানো যায়নি। তারা এর চেয়ে গাইড বইয়ে কী নির্দেশনা আছে সেটি দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আরেকজন বিশেষজ্ঞ বলেন, ইংলিশ ভার্সনের বইয়ের খুবই দুরবস্থা। দক্ষ বিশেষজ্ঞরা বাংলা ভার্সনের বই অনুবাদ করেছেন। তারপরও ওই পরিস্থিতি। বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

কারিকুলাম বিশেষজ্ঞ আবদুর রহীম বলেন, মাধ্যমিকের ইংরেজি বইয়ের কিছু সংশোধনী আনা হয়েছে। এর ফলে এটি আরও সহজবোধ্য ও পাঠোপযোগী হবে। নতুন শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির যে ইংরেজি বই যাচ্ছে সেটিও সুখপাঠ্য হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

আবেগে উচ্ছাসে যাদের কাছে ঋনী-২, (এস এম মনিরুজ্জামান আকাশ) আমি, আনিসুল ইসলাম ও ওযায়ের আনসারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসর আদায় করি ও শুকরানা নামাজ আদায় করে সকলের সাথে মিলিত হই। এক ঝুড়ি লিচু এনেছিলেন দিনাজপুর থেকে নুরে জান্নাত ভাবী, রাজশাহী থেকে ঝুড়ি ভর্তি আম এনেছিলেন সাথী আপা, জেছমিন আক্তার (রাজশাহী),সাবিনা ইয়াছমিন(গাজীপুর),আমরা লিচু খেয়েছি, আম খেয়েছি প্রান খুলে। আমরা মহিউদ্দিন মহিন ভাই এর আমন্ত্রণে বৃষ্টির মাঝে দাড়িয়ে হালিম খেয়েছি। মুসলধারে বৃষ্টি হচ্ছে নড়াইলের ওয়াহিদ ভাই বাইকে করে আমাকে কাওরান বাজার পৌঁছে দেন।কৃতজ্ঞতা ওয়াহিদ ভাইকে। বাসে চড়ে মিরপুর কাজীপাড়া নেমে হেটে আবার শেওড়াপাড়ায় ফিরি। রুমে আমার জন্য অপেক্ষামান বিশ্ব ব্যাংকে কর্মরত অগ্রজবর মোঃ রজব আলী (ঢাকা বার), নাটোর বারের বড় ভাই মোঃ মোখলেছুর রহমান মোখলেস, কুমিল্লার বন্ধু মোঃ বিল্লাল হোসেন। সকলেই পরীক্ষা নিয়ে আলোচনা করে নিশ্চিত হই সকলেই পাশ করবো ইনশাআল্লাহ। রাতে খাবার খেয়ে বিশ্বব্যাংকে কর্মরত(নড়াইলের) রাজীব দাদা, অনিক, মাসুদ, সহ কয়েকজন আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি। বৃষ্টিতে ভেজার কারনে আমার জ্বর আসে প্রচন্ড। রাত রেজাল্ট প্রকাশ করে বার কাউন্সিল, আমি জানতে পারি শেষ রাতে। নামাজ আদায় করে নিশ্চিত হই আমরা এক রুমে অবস্থানকারী চার জনই পাশ করেছি। আমি “পরিবেশ-সম্প্রীতি ও মানবাধিকার” নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস বাংলা-র পাবনা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী একজন। আমি ও বড় ভাই মোঃ রজব আলী ১৮ই জুন ২০২২ পুরান ঢাকায় সাক্ষাৎ করতে যাই গ্রিনপিস বাংলা-র কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ আবুল মোয়াজ্জম শামীম স্যারের সাথে। সেখানে জোহর ও আসর নামাজ আদায় করে দুপরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে উপহার সামগ্রী নিয়ে গুলিস্তান হয়ে শেওড়া পাড়া সিটি বাজারে ফিরে আসি। ১৯শে জুন ২০২২ নীলক্ষেত গিয়ে আইনের কিছু বই কিনে ফিরি আসি ফার্মগেট আরএইচ হোম-এ “আইন কানুন একাডেমি” তে। সাক্ষাৎ করি আইন অঙ্গনের একজন অন্যতম শ্রেষ্ঠ থিওরি প্রেজেন্টার অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ স্যারের সাথে। স্যার মিষ্টি মুখ করিয়ে কুশালাদি জিজ্ঞেস করেন। বিভিন্ন ট্রপিকস এর উপর উপস্থিত আলোচনায় (আমার অপরাপর সহপাঠী, সনদ যোদ্ধা, সনদ প্রত্যাশী বন্ধুদেরকে নিয়ে) বসে পড়েন। তাৎক্ষণিক ভাবে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম স্যারের আইন পাঠ লিখিত গাইড কেনার পরামর্শ দেন এবং আমরা অনেকেই সঙ্গে সঙ্গে তা ক্রয় করি। আলোচনা শেষ করে রজব আলী ভাই এর কাছে সিটি বাজারে ফিরে আসি। পরদিন যথারীতি পাবনায় চলনবিলের দক্ষিণ পাড়ে আমার বসত ঘর “মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ’-এ ফিরে আসি। কর্ম ব্যস্ততায় রাজনৈতিক ব্যস্থতায় জড়িয়ে পড়ি। ১৭সেপ্টেম্বর ২০২২ বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ডেট ছিলো। ভিলেজ পলিটিক্সের আষ্টেপৃষ্টে এমন ভাবে আটকে যাই যে, আমি বেড় হতে চাইলেও এলাকার লোকেরা আমাকে বের হতে দেয়নি। আমার আব্বার আন্তরিক প্রচেষ্টা ও স্বপ্নের প্রতিফলনে গড়ে উঠা হিড়িন্দা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মত পার্থক্য চরমে ওঠে, ঠিক এলাকার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমপি গ্রুপে ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান গ্রুপে ফৈলজানা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার। এলাকার সৃজনশীল লোকজন আমাকে বলেন যে, তোমার আব্বা অথবা তুমি হবে নিরপেক্ষ প্রার্থী। এলাকার সকল লোকের চেয়ে এই মাদ্রাসায় তোমার আব্বার অবদান সবচেয়ে বেশি আছে ও কবি ডাঃ আব্দুল হালিম মাষ্টার (আমার পিতা) বিনা বেতনে ১৭ বছর শিক্ষকতা করেছেন। কোন মতেই দুই গ্রুপ একত্রে না বসায় আমি উপজেলা চেয়ারম্যান এর গ্রুপে সমর্থন দেই, আমাকে সভাপতি করবে শর্তে। কিন্তু ভিলেজ পলিটিক্সের মার প্যাচে আমি বাদ পড়ে গেলে, কিছু লোকের পরামর্শ ও সহযোগিতায় তৃতীয় প্যানেলে একজন স্বতন্ত্র প্রার্থী দাড় করাই।(শিক্ষক মন্ডলীদের তিন ভোট শিক্ষকেরা আমাকে দিবেন ওয়াদা করেছিলেন এ প্রেক্ষিতে)। আগষ্ট মাসটা আমাকে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থেকে নির্বাচন করতে হয় শক্তিশালী দুই গ্রুপের বিপক্ষে। তিন জন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে দুই গ্রুপে (৪+৪)আট জন ও আমার একজন দিয়ে মোট ৯ জন বৈধ প্রার্থী হয়। মহিলা প্রার্থী একজন মনোনয়ন প্রত্যাহার করলে তখন তিনটি পদের বিপরীতে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। পেশী শক্তি ও কালো টাকার কাছে আমি ও আমার প্রার্থী (৭জনের মধ্যে ৬নং হয়ে) হেরে যাই। হাতে একটি ভোট দরকার ছিলো কিন্তু তা থেকে ব্যর্থ হয়েও শিক্ষক মন্ডলীদের তিন ভোট হাতে থাকে। দুই গ্রুপে ভোট জমা হয় চেয়ারম্যান এর হাতে ৩ টা ও প্যানেল চেয়ারম্যান এর হাতে ২টা। তখনও আমার সভাপতি হওয়ার সুযোগ ছিলো যদি দুই ভোটের প্যানেল চেয়ারম্যান আমাকে সমর্থন দেন। কিন্তু তিনি বিশ্বাস-অবিশ্বাসের জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি হলেন একজন নিরক্ষর ব্যক্তি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী দেওয়ার জন্য পুরো দস্তুর নির্বাচন করতে উভয় পক্ষের পনেরো লক্ষ টাকার উপরে খরচ হয়েছে বলে আমার দিকে আঙ্গুল তোলা হয় দুই গ্রপের দিক থেকেই। আমি ও আমার নির্বাচন পরিচালনায় সহযোগীরা মিলে কৌশল অবলম্বন করে চেয়ারম্যান এর পক্ষে এক ভোট ও প্যানেল চেয়ারম্যান এর পক্ষ দুই ভোট দিয়ে( ৪+৪) সমান সমান করে দিলাম। লটারী হলো চেয়ারম্যান জয়ী হয়ে হিড়িন্দা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন। আমি ভিলেজ পলিটিক্সের গোড়া খুঁজতে গিয়ে আগষ্ট মাসটি হারিয়ে ফেললাম। আমি আইন কানুন একাডেমির অনলাইন ব্যাচে ক্লাস বন্ধু করে ২৬টি গ্রামে অভিভাবকদেরকে বুঝিয়েছি। কিন্তু কচকচা হাজার টাকার নোটের কাছে, নোটের ভাজে আমার আবেগ-অনুভূতি সচেনতা অসারতায় আটকে ছিলো। আমাকে প্রিয় মুরাদ মোর্শেদ স্যার বলতেন আগে অ্যাডভোকেট হোন, তারপর সকল কিছু আপনার কাছে ধরা দেবে। আমি স্যারকে উপেক্ষা করেছি। (১৬ মার্চ ২০২৬ইং) 🖋️এস এম মনিরুজ্জামান আকাশ অ্যাডভোকেট- জেলা ও দায়রা জজ আদালত, পাবনা

© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews