1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

রাতভর বিস্ফোরণে কাঁপল উপসাগরীয় দেশগুলো

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩ বার

ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত ছিল। তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তেল আবিবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েক ঘণ্টায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ড্রোন প্রতিহত করা হয়েছে।

ইরানের মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, আজ ভোররাতে মার্কিন-ইসরায়েলি বাহিনী তেহরানের ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশটির রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর আগে, শুক্রবার প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এক হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।

এদিকে রয়টার্সের তথ্য মতে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করায় দামেস্কের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আবুধাবির সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, প্রতিহত করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে পাঁচজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। গণমাধ্যম দপ্তরটির তথ্য মতে, তাদের আঘাতের মাত্রা মাঝারি থেকে সামান্য। দপ্তরটি এর আগে জানিয়েছিল, শহরের খলিফা ইকোনমিক জোনে খসে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট দুটি আগুন নেভানোর কাজ করছে কর্তৃপক্ষ।

দক্ষিণ লেবাননে ইসরায়েলিরা ঠিক কোথায় অভিযান চালাচ্ছে এবং কী করছে, সে সম্পর্কে তাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন। এর একটি কারণ হলো অভিযানগত নিরাপত্তা এবং আরেকটি কারণ হলো ইসরায়েলের অভ্যন্তরে সামরিক সেন্সরশিপ।

হিজবুল্লাহর ভাষ্য মতে, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননের অভ্যন্তরে এবং সীমান্তের ওপারে কর্মরত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ৮২টি অভিযান চালিয়েছে। যেখানে ইসরায়েলিরা অগ্রসর হওয়ার চেষ্টা করছে, সেখানেই হামলা চলছে বলে ধারণা করা হচ্ছে। যার শুরুটা হয়েছে খিয়াম শহর থেকে। ইসরায়েলিরা এই স্থানে প্রবেশ করেছে এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা টায়ার শহরের আশপাশে আরো কিছুটা ভেতরে দুটি ইসরায়েলি ট্যাংকে আঘাত হেনেছে। সেখানে গত সপ্তাহে তীব্র লড়াই হয়েছে। হিজবুল্লাহ লেবাননের আরো ৫ কিলোমিটার (৩ মাইল) ভেতরে কানতারা শহরে সেনাদের লক্ষ্যবস্তু করার দাবি করছে। মিনিয়ারা শহরে সরাসরি স্থল সংঘর্ষের দাবিও করা হচ্ছে। এদিকে আজ সন্ধ্যায় তারা বৈরুতের ওপর দিয়ে নিচুতে উড়ে যাওয়া একটি ইসরায়েলি যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews