1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮ বার

ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য নতুন একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। এমনকি ইরাকের কুর্দিস্তান অঞ্চলও এই হামলার বাইরে থাকেনি।

ইরাকের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দূতাবাস মার্কিনদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের বাগদাদে অবস্থিত দূতাবাস কিংবা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে না যাওয়ার জন্যও অনুরোধ করছে।

দূতাবাস আরও জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বর্তমানে অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews