1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি তেল সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বড় বিস্ফোরণ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট চঞ্চল চৌধুরী থেকে নিলয়-হিমি: ঈদের চতুর্থ দিনে টিভি পর্দায় যত বৈচিত্র্যময় আয়োজন জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ হারানো বিজ্ঞপ্তি কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত পুলিশ সদস্য চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট পূর্ব বাজারে ‘মুন্সীরহাট ক্লিনিকের’ শুভ উদ্বোধন

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩ বার

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন একদিকে ওয়াশিংটন ও তেল আবিব যৌথ আগ্রাসন চালাচ্ছে, ঠিক তখনই তেহরানের মুহুর্মুহু পাল্টা আঘাতে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সাংবাদিকদের ফেলে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন আইজ্যাক হারজগ। ঠিক তখনই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়তেই উপস্থিত সাংবাদিকদের রেখেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় শুরু করেন হারজগ। তার দেহরক্ষীরা দ্রুত তাকে জাপটে ধরে নিকটস্থ বাঙ্কারে নিয়ে যান। এই দৃশ্য দেখে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিরিয়াত শমোনা সফরে গিয়ে খোদ প্রেসিডেন্টের এই পলায়নপর দশা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার অবস্থাই উন্মোচিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান সাফ জানিয়ে দিয়েছে, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তেহরানের নিখুঁত নিশানায় দিশাহারা হয়ে পড়েছে তেল আবিব। আল জাজিরার তথ্যমতে, ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews