1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ক্রিকেট পুনর্গঠনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৯ বার

শ্রীলঙ্কার ক্রিকেটকে পুনর্গঠনের লক্ষ্যে দেশটির ক্রিকেট প্রশাসন একটি অন্তর্বর্তী কমিটির হাতে তুলে দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী সুনীল কুমার গামাগে।

বুধবার (৫ মার্চ) দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, দেশের ক্রিকেট পুনরুজ্জীবনে সহায়তা করতে প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকেও এ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত রয়েছেন।

মন্ত্রী গামাগে জানান, প্রেসিডেন্টকে নিয়ে আইসিসির সঙ্গে চলমান আলোচনা অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে দেশটির ক্রিকেটের ওপর কোনো নিষেধাজ্ঞার ঝুঁকি না তৈরি হয়। তাই ক্রিকেটের অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি এর সুরক্ষা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

তিনি আরো জানান, দেশের ক্রিকেটের উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সামনে আরো কিছু উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে। ক্রিকেটকে পুনর্গঠন করার দায়িত্ব সরকার নিজেই নিয়েছে এবং এ দায় অন্য কারো ওপর চাপিয়ে দেওয়া হবে না।

এসময় চলমান পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে খেলোয়াড়দের নিয়ে কোনো অবমাননাকর বা অসম্মানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ক্রীড়ামন্ত্রী। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসন ও পারফরম্যান্স নিয়ে নানা সমালোচনার মধ্যে ক্রিকেটকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews