1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে চার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯২ বার

কালীগঞ্জ ( গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় চারটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২ মার্চ) এ কে এম ফজলুল হক মিলন এমপি এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কালীগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, বিএনপি নেতা মনির উদ্দিন পাঠান মিঠু, সালাউদ্দিন আহমেদ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্পসমূহের বিবরণঃ১. তুমুলিয়া রাস্তা থেকে  বোয়ালী খাল পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় তুমুলিয়া রাস্তা হতে ভাতার্তী বাইতুল মামুর জামে মসজিদ হয়ে বোয়ালী খাল পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। রাস্তার দৈর্ঘ্য: ৬৪৫ মিটার, ড্রেনের দৈর্ঘ্য: ৭২০ মিটার, বরাদ্দ: ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৭৫৫ টাকা

২. কালীগঞ্জ বাজার রোড এর ওয়ালটন শোরুম থেকে ফুলকলি কিন্ডারগার্টেন স্কুল পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। রাস্তার দৈর্ঘ্য: ২৪৯ মিটার, ড্রেনের দৈর্ঘ্য: ২৮১ মিটার, বরাদ্দ: ২ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২৪৮ টাকা

৩. টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের বরনগর রোডের মোড় থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। দৈর্ঘ্য: ৮৯০ মিটার, বরাদ্দ: ৮৮ লাখ ৯২ হাজার ২৬৩ টাকা

৪. ঢাকা-সিলেট মহাসড়কের মূলগাঁও মাদ্রাসা হতে কাকাবাও খোলাপাড়া রোড পর্যন্ত রাস্তা কার্পেটিং করা হবে। দৈর্ঘ্য: ২,৮০৮ মিটার, বরাদ্দ: ২ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৮২৭ টাকা।

সবকটি প্রকল্প বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিঠু এন্টারপ্রাইজ, কালীগঞ্জ, গাজীপুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কে এম ফজলুল হক মিলন বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews