কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০২ মার্চ ২০২৬ খ্রি.) উপজেলার কলাপাটুয়া, জামালপুর ও কাপাসিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ০২টি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত উক্ত দুই মামলায় দুইজনকে ০৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ১। মোঃ আব্দুল্লাহ (২৬), পিতা: জাকির হোসেন, সাং: কলাপাটুয়া, পোস্ট: জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর। ২। জহিরুল ইসলাম (৩৮), পিতা: সিরাজ উদ্দিন শেখ, সাং: ডুমলিয়া, কালীগঞ্জ, গাজীপুর।
এ অভিযানে কোনো অর্থদণ্ড প্রদান করা হয়নি। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই রিগ্যান মোল্লা, কালীগঞ্জ থানা। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
Leave a Reply