1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইরানে ফল বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার

ইরানের মধ্যাঞ্চলের ফল ও সবজির বাজারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী তেহরান থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকা। ইসফাহান প্রদেশে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে এবং সাম্প্রতিক ইরান-ইসরাইল উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, সেটিও এই অঞ্চলে।

রাষ্ট্রীয় টিভির তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি প্রশিক্ষণের কর্মসূচি হিসেবে আকাশে উড়ছিল। দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে বাজার এলাকায় ধ্বংসাবশেষ ও ধোঁয়া উঠতে দেখা গেছে। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ভূমিতে থাকা আরও দুজন ব্যক্তি নিহত হয়েছেন।

এক সপ্তাহেরও কম সময়ে এটি ইরানে দ্বিতীয় বিমান দুর্ঘটনা। এর আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরের কাছে একটি এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। ইরানে অতীতেও একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে খুচরা যন্ত্রাংশের সংকট তৈরি হওয়ায় দেশটি পুরোনো হেলিকপ্টার ও বিমান বহরের ওপর নির্ভরশীল। যা সরকারি ও বাণিজ্যিক উড্ডয়নে ব্যবহৃত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews