1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

স্বভাবসিদ্ধ সুন্নাতের আমল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৩২ বার
ফাইল ছবি

ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম মানব জাতীর জন্য সব সময় কল্যাণের। মানুষের প্রাত্যহিক জীবনে স্বভাবগতভাবে যে কাজগুলো নিয়মিত করতে হয়, সে বিষয়গুলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে ওঠে এসেছে। জাগো নিউজে তা তুলে ধরা হলো-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দশটি কাজ স্বভাবগত- মোচ কাটা,  নখ কাটা, অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পাকি দেয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম কামানো, পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচকর্ম করা। মুসআব ইবনে শায়ার বলেন, আমি দশম কথাটি ভুলে গেছি সম্ভবত তা হলো কুলি করা। (নাসাঈ)

হাদিসের শিক্ষা-
ক. পানি খাওয়ার সময় মোচে পানি না লাগে এ পরিমাণ মোচ ছোট রাখা।
খ. নখ কাটা, যাতে নভের ভিতর ময়লা জমে না যায়।
গ. শরীরের যে সমস্ত জায়গায় পানি পৌঁছা সহজ নয় তা ভালোভাবে ধৌত করা।
ঘ. দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা রাখা।
ঙ. নাক পরিষ্কপা রাখা
চ. মুখের দুর্গন্ধ থেকে হিফাজত থাকতে খাওয়া-দাওয়া, ওজু, গোসলের পূর্বে মিসওয়াক ও উত্তমরূপে কুলি করা।
ছ. বগলের অযাচিত পশম উপড়ে ফেলা।
জ. নাভির নিচের পশম ৪০ দিন অতিবাহিত হওয়ার পূর্বেই পরিষ্কার করা।
ঝ. পেশাব ও সৌচকার্যে পানি ব্যবহার করে উত্তমরূপে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।

উপরোল্লিখিত ফিতরাত বা স্বভাবগত হওয়ার অর্থ এ কাজগুলো ইসলাম পূর্ব সব দ্বীনের অংশ। সমস্ত নবি-রাসুলগণ এর শিক্ষা দিয়ে গেছেন। যেন এগুলো স্বভাবেরই চাহিদা। যে কারণে উপরোক্ত বিষয়গুলো কোনো নবির শিক্ষা থেকেই বাদ যায়নি।

আল্লাহ তাআলা এ হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : jagoislam247@gmail.com

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews