1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

গুগল অ্যাডসেন্সে বাংলা ভাষার আনুষ্ঠানিক উদ্বোধন ৪ ডিসেম্বর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৮২৪ বার
ফাইল ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের অ্যাড নেটওয়ার্ক ‘গুগল অ্যাডসেন্স’-এ যুক্ত হয়েছে ‘বাংলা ভাষা’। গত ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে গুগল তাদের নেটওয়ার্কে বাংলা ভাষা যুক্ত করেছে। এবার ঢাকায় বাংলা ভাষায় অ্যাডসেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবে গুগল।

২০০৩ সালে চালু হওয়া ‘গুগল অ্যাডসেন্স’র শুরুর পরই বিজ্ঞাপন সুবিধা থেকে পিছিয়ে ছিল বাংলা ভাষার ওয়েবসাইটগুলো। তবে বাংলা ভাষার সাইটগুলোতে অ্যাডসেন্স চালুর করায় লাভবান হচ্ছে বাংলাদেশ।

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর (সোমবার) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলা ভাষায় অ্যাডসেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবে গুগল। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কিছু বিবেচনা গুগল এ অ্যাডসেন্স চালু করে।

বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। বাংলা ভাষায় অ্যাডসেন্স চালু হওয়ার ফলে এ সংখ্যায় নতুনমাত্রা যুক্ত হয়েছে। বাংলাদেশে-ভারতে বিভিন্ন ওয়েবসাইটে ইতোমধ্যে গুগল অ্যাডসেন্স চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews