1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক মিরপুর মিল্লাত ক্যাম্পের এক ইন্টারনেট ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার! একটি পরিবারের লোভে ১৭ বছর বাংলাদেশ মানুষ জুলুম-নির্যাতনের মধ্যে বেঁচে ছিলো– রাশেদা বেগম হীরা এমপি ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেত্রীসহ দুজন আটক, আদালতে প্রেরণ ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো চৌদ্দগ্রামের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী বিশিষ্ট ব্যক্তি আবুল বশার বচন গুরুতর আহত প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির চতুর্থ শ্রেণি খেলাধুল সাংস্কৃতি বাধ্যতামূলক করা হবে ভ্যানের সঙ্গে সংঘর্ষে দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু

বদলে গেল হোয়াটসঅ্যাপ! বিরাট পরিবর্তন

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ বার

বাংলার রূপ ডেস্ক: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জুড়ি মেলা ভার। ‘কমিউনিকেশন’ ব্যাপারটাই আমূল বদলে দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয়এই মেসেজিং অ্যাপ। কিন্তু এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। আর সেই পরিবর্তনে ইউজারদের কাছে আরও প্রিয় হয়ে উঠবে অ্যাপটি, এমনই মনে করা হচ্ছে।
কী এই পরিবর্তন? নতুন আপডেটটি ভয়েস ও ভিডিও দুই কলের জন্যই। এবার থেকে আপনি কোনও গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নিতে পারবেন। এবং সেই কলের শর্টকাটও তৈরি করা যাবে (মোবাইল, ওয়েব দুই সংস্করণেই)। এর পাশাপাশি এফেক্ট ও ফিল্টারও যোগ করতে পারা যাবে ভিডিও কলে। ঠিক যেমন ইনস্টাগ্রামে যায়। কাস্টমাইজ করা যাবে ব্যাকগ্রাউন্ডও। ভিডিওর রেজলিউশনও আগের থেকে অনেকটাই উন্নত।

এই পরিবর্তন পেতে হলে কী করতে হবে?এই নতুন ফিচারগুলির সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণটি থাকতে হবে। আর সেজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কল নিরাপদ তো?অবশ্যই নিরাপদ। কেননা হোয়াটসঅ্যাপের কল ও চ্যাট দুই-ই আসলে এন্ড-টু-এনক্রিপ্টেড। কাজেই তার ব্যক্তিগত গোপনীয়তা পুরোদস্তুর বহাল থাকবে। এমনকী ওয়েবে কলের ক্ষেত্রেও বাকিদের থেকে গোপন থাকবে আপনার আইপি অ্যাড্রেস। কিন্তু সমস্যা অন্যত্র। যেহেতু গ্রুপ কল, তাই সকলকে বিশ্বস্ত না মনে করলে গোপন তথ্য শেয়ার না করাই ভালো। কেননা কেউ স্ক্রিন রেকর্ড করছেন কিনা তা আপনি জানেন না। কাজেই সেই সাবধানতাটুকু বজায় রাখাই ভালো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews