1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

গাজীপুর-৫ আসনে ধানের শীষের গণজোয়ার: জনপ্রিয়তার শীর্ষে মাটি ও মানুষের নেতা এ কে এম ফজলুল হক মিলন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর-৫ আসন এখন ধানের শীষের গণজোয়ারে উত্তাল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য, কালীগঞ্জের মাটি ও মানুষের আপসহীন নেতা এ কে এম ফজলুল হক মিলন নির্বাচনী মাঠে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে সর্বত্র জোড়ালো আলোচনা চলছে।
দীর্ঘদিনের রাজপথের লড়াই, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা এবং তৃণমূলের সাথে নিবিড় সম্পর্কের কারণে মিলনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা। প্রতিদিনই উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ ও জনসমাবেশে মানুষের ঢল নামছে। তরুণ সমাজ থেকে শুরু করে কৃষক-শ্রমিক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর-৫ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাঠের বাস্তবতা বলছে—জনসমর্থন, সাংগঠনিক শক্তি ও তৃণমূলের অটুট আস্থায় ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন রয়েছেন শক্ত অবস্থানে। এলাকাজুড়ে শোনা যাচ্ছে পরিবর্তনের প্রত্যাশায় ভোটারদের দৃঢ় প্রত্যয় এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান।
নেতাকর্মীদের ভাষ্য, গাজীপুর-৫ আসনে এবার হবে গণমানুষের বিজয়। জনগণের অধিকার ও উন্নয়নের ধারাকে পুনরুদ্ধার করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews