1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী,পার্লামেন্টে এই কথা জানালেন নেতানিয়াহু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫১ বার

 

রাসেল আদিত্য,আন্তর্জাতিক ডেস্ক।।
হামাসপ্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।দাবী করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।২৮ মে বুধবার পার্লামেন্ট ভাষনে তিনি এমন দাবি করেছেন।তবে হামাসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যম তাদের নিজ নিজ প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মিডিয়ার খবরে বলা হয়, নিহত মোহাম্মদ সিনওয়ার হামাসের সাবেক শীর্ষ নেতা ও ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই। ইয়াহিয়া সিনোয়ার এর আগেই ইসরায়েলি অভিযানে নিহত হন।

চলতি মাসের শুরুর দিকে গাজার দক্ষিণে একটি হাসপাতালে ইসরায়েলি হামলার লক্ষ্য ছিলেন মোহাম্মদ সিনোয়ার। গত ২১ মে নেতানিয়াহু বলেছিলেন, মোহাম্মদ সিনওয়ার সম্ভবতঃ নিহত হয়েছেন।

এবার ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ‘সিনোয়ারকে নির্মূল করা হয়েছে’।এ সময় তিনি গত ২০ মাসে নিহত অন্যান্য হামাস নেতাদের নামও উল্লেখ করেন, যার মধ্যে ছিলেন ইয়াহিয়া সিনোয়ার।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি এক বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে।তিনি বলেন,‘আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি।আমরা (মোহাম্মদ) দেইফ, (ইসমাইল) হানিয়েহ, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছি। ’

এই বক্তব্যের মাধ্যমে নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর কথা জানালেন।তবে তিনি হামলার সময়,স্থান বা অন্যান্য বিশদ বিবরণ দেননি।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, গত ১৩ মে খান ইউনুস শহরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে অবস্থিত একটি হামাস কমান্ড সেন্টারে চালানো বিমান হামলার লক্ষ্য ছিলেন মোহাম্মদ সিনওয়ার।সেনাবাহিনী তখন জানিয়েছিল, সেখানে হামাসের গুরুত্বপূর্ণ নেতারা অবস্থান করছিলেন।তবে ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে সে সময় কেউ নিহত হয়েছে কি না, তা নিশ্চিত করেনি।

সূত্র: রয়টার্স ও এএফপি।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews