স্টাফ রিপোর্টার, আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর মার্গারেট এলাকায় রিফাত গাজী (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাজাহান শিকদার গরু নিয়ে যাওয়ার পথে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের খবর দিলে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি একটি গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। মৃতের মুখেও কাপড় পেঁচানো ছিল বলে দাবি করেন তারা। ঘটনাস্থল থেকে একটি প্যান্টও উদ্ধার করা হয়েছে।
নিহত রিফাত গাজী চর মার্গারেট গ্রামের লিটন গাজীর ছেলে। তিনি স্থানীয়ভাবে তার নানা হোসেন মালের বাড়িতে বসবাস করতেন। পাশের বাড়ির সিদ্দিক হাওলাদারের পুকুরপাড়ে মরদেহটি পাওয়া যায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রাঙ্গাবালী চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া
Leave a Reply