1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু আমার কোনো নেতা কর্মীর উপর অন্যায়ভাবে হামলা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে…. কামরুল হুদা ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা মাদকবিরোধী অভিযানে পশ্চিম শিয়ালদীর নিশু আটক চাটমোহরে বিএনপি নেতার ভেজাল দুধ উৎপাদন নিয়ে সংঘর্ষে নিহত-১ ক্ষমতার চেয়ে বড় শক্তি তৃণমূল: বিএনপির সামনে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চ্যালেঞ্জ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক গণঅভ্যুত্থানের পর প্রত্যাবর্তিত চেয়ারম্যানের বিরুদ্ধে বাগান বাজার ইউপিতে বিএনপি-যুবদল-ছাত্রদলের অবস্থান

রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬০ বার

স্টাফ রিপোর্টার, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে পারিবারিক কবরস্থানে ভাঙচুর, গাছপালা কর্তন, জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তিল্লা গ্রামের মৃত মকরম আলী খলিফার ছেলে ছত্তার খলিফা, সুলতান খলিফার ছেলে সাইদুল খলিফা ও মিজানুর খলিফা এবং লাল মিয়া খলিফার ছেলে তৈয়ব খলিফাকে। অভিযোগকারী শহিদুল মৃধা জানান, প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে তাদের পরিবার জমিটি ক্রয় করে। প্রথমে সেখানে একটি ডোবা থাকলেও পরে সেটি ভরাট করে পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে সেখানে পরিবারের সদস্যদের দাফন করা হয়ে আসছে। কিন্তু সম্প্রতি অভিযুক্তরা জমির মালিকানা দাবি করে তাদের সেখান থেকে উচ্ছেদের হুমকি দিতে শুরু করে।

স্থানীয় শাকিল মৃধা বলেন, প্রায় ৫০ বছর আগে তাদের বাবা অভিযুক্তদের পরিবারের সঙ্গে এওয়াজ বদলের মাধ্যমে জমিটি নেন। পরে জমির রেকর্ড সম্পন্ন হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রোয়েদাতও হয়। পরবর্তীতে জায়গাটি পারিবারিক কবরস্থান হিসেবে নির্ধারণ করা হয়। এক সপ্তাহ আগে মৃধা বাড়ির কবরস্থান নামে একটি সাইনবোর্ড লাগানোর পর থেকেই বিরোধ আরও তীব্র হয়। তার দাবি, শুক্রবার গভীর রাতে অভিযুক্তরা কবরস্থানের সাইনবোর্ড ভেঙে ফেলে, আশপাশের গাছপালা কেটে দেয় এবং দেশীয় অস্ত্র দিয়ে কবর খুঁড়ে দখলের চেষ্টা চালায়।

স্থানীয় বাসিন্দা হাসান মৃধা অভিযোগ করেন, ভোর রাতে একদল লোক কবরস্থানে ঢুকে কবর খোঁড়ার চেষ্টা করে এবং ছোট ছোট গাছ কেটে ফেলে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রাঙ্গাবালী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এ ঘটনায় মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews