1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শার্শার উলাশী জিয়া’র খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শার্শার বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত দরিদ্র শ্রেণির ছাত্র জনসমর্থনে এগিয়ে মুসা, আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক মারাত্মক ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’ চলতি বছরেই বিএনপির কাউন্সিল, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি তামিমের দেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন অধিনায়করা আল্লু অর্জুনের সিনেমায় থাকছেন শাহরুখ! ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬ বার
দীর্ঘ ছুটির পর নিয়মিত বিচারকাজে ফিরতে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের চলবে নিয়মিত বিচারকাজ। এর জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বেঞ্চ গঠনের আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৬৩টি বেঞ্চের মধ্যে ৩৪টি দ্বৈত এবং বাকি ২৯টি একক বেঞ্চ।

বেঞ্চ গঠনের আদেশে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হলো। গত ১৫ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার পর‌্যন্ত ১৯ দিনের অবকাশ ছুটি ছিল সুপ্রিম কোর্টে। এই অবকাশ ছুটির সঙ্গে যুক্ত হয় ১৮ দিনের সাপ্তাহিক ও সরকারি ছুটি।

ফলে টানা ৩৭ দিন বন্ধ থাকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ। তবে অবকাশ ছুটির মধ্যে হাইকোর্টের বিচারকাজ চালিয়ে নিতে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের চেম্বার আদালতেও চলে বিচারকাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews