1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মেক্সিকোর শীর্ষ মাদক সন্ত্রাসী এল মেনচো সামরিক অভিযানে নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার

মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা এল মেনচো এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আসল নাম নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস হলেও তিনি এল মেনচো নামেই পরিচিত। গতকাল রোববার তাঁর সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। ৫৯ বছর বয়সী এল মেনচো একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। পরবর্তী সময়ে তিনি অপরাধ জগতে ঢুকে কুখ্যাত মাদক চক্র সিজেএনজি গঠন করেন। তার নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটটি যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন ও প্রাণঘাতী ফেন্টানিল পাচারের জন্য দায়ী।

মেক্সিকোর মধ্য–পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনাবাহিনীর নিরাপত্তা অভিযানে সিজেএনজির আরও চার সদস্য নিহত হয়েছেন। এতে তিন সেনাসদস্যও আহত হন। যুক্তরাষ্ট্রের দেওয়া গোপন তথ্য এই অভিযানে মেক্সিকোকে সহায়তা করেছে। এ অভিযানকে কেন্দ্র করে তাপালপা রণক্ষেত্রে পরিণত হয়। প্রিয় নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেক্সিকোর অন্তত আটটি রাজ্যে তাণ্ডব শুরু করেন মাদক চক্রটির সদস্যরা। তাঁরা বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, সড়কে অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালান। সহিংস পরিস্থিতির কারণে জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যজুড়ে বিশেষ সতর্কতা জারির ঘোষণা দেন এবং বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যটিতে গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews