1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে মহাসড়কের আমানগন্ডায় দুই লরির সংঘর্ষে চালক-হেলপার নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এক লরির পেছনে আরেক লরির ধাক্কায় চালক সহ দুজন নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লরি চালক নোয়াখালী কোম্পানীগঞ্জের চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুল জব্বার (৩১) ও হেলপার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. শাকিল (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে রোববার রাত অনুমান দেড়টায় উপজেলার আমানগন্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলমান একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লরিকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ওই লরি গাড়ীর চালক আব্দুল জব্বার মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রোববার দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত দেড়টায় মহাসড়কের আমানগন্ডা বিজিবি ক্যাম্পের একটু সামনে চট্টগ্রামমুখী লেনে দুইটি লরি দুর্ঘটনা কবলিত হয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে একজন সহ এ দুর্ঘটনায় মোট দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews