1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে ফ্যাসিস্ট-চাঁদাবাজরা ক্ষমতায় আসতে পারবেনা -নীলফামারিতে মুফতি ফয়জুল করীম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৯৭ বার

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট ও চাঁদাবাজ গোষ্ঠী ক্ষমতায় আসতে পারবেনা। এজন্য তিনি ইসলামী দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ জুন) রাতে নীলফামারী বড় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মুফতি ফয়জুল করীম বলেন আমরা চাই ইসলামী ও কল্যাণরাষ্ট্র। এজন্য দরকার ঐক্যবদ্ধ সংগ্রাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় ও কাজে মিল রেখে চলে। আমরা যা বলেছি, তাই করে যাচ্ছি। আমাদের মার্কা ‘হাত পাখা’ শান্তির প্রতীক। গরিব-ধনী, মুসলিম-অমুসলিম সবাই হাত পাখা চালাতে পারে।

অন্যদিকে, যারা ধানের শীষ, নৌকা বা লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করে, তারা প্রতীক অনুযায়ী কিছুই করতে জানে না বরং গরিবদের নাম ভাঙিয়ে তারা প্রতারণা করে।ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছরে দেশকে লুট করেছে, খুন-গুম করেছে, গরিবের টাকা বিদেশে পাচার করেছে। তাদের আর এই দেশের মাটিতে ঠাঁই হবে না। ইনশাআল্লাহ এ দেশের মাটিতেই এই লুটেরাদের বিচার হবে।

এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের হাজারো গরীবের রিলিফের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায়, যারা অন্যায়ভাবে গরীবদের চাল দিয়ে নিজেদের গুদাম বোঝাই করে রাখে এমন দূর্নীতিবাজদের দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রকাশনা সম্পাদক মাইমুন এবং ইসলামী যুব আন্দোলনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ আবু তালহা।

জনসমাবেশে নীলফামারীর চারটি আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রার্থীরা হলেন নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আমজাদ হোসেন ও নীলফামারী-৪ আসনে শহিদুল ইসলাম।

(ছবি আছে)

শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -২৪/০৬/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews