1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীতে গ্রেপ্তার অনলাইন ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য কারাগারে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮০ বার

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফমারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার (২৩ জুন):অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই মুসরত পানিয়াল পুকুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে শাকিল (২৬), একই এলাকার কহিনুর ইসলামের ছেলে রুজু (২০) ও রাজু (২৬) এবং মুসরত বটতলা গ্রামের মুকুলের ছেলে আল আমিন (২১)।

পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের। তিনি জানান, অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে শরিয়তপুর জেলার দক্ষিণ ডামুড্যা এলাকার বাসিন্দা নয়ন লিখিতভাবে অভিযোগ দেন। নয়ন ১৯ লাখ ১০ হাজার টাকা প্রতারণার শিকার হন।

ওই অভিযোগের প্রেক্ষিতে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে এবং এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -২৪/০৬/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews