1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৬ বার

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে বজ্রপাতে কাশিনাথ রায় (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাশিনাথ রায় কঙ্গুরু বর্মণের ছেলে।

ওই এলাকার মশিউর রহমান ও মো. বাবলু জানান, দুপুরে বৃষ্টিপাতের সময় কৃষক কাশিনাথ রায় মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাশিনাথ রায় দীর্ঘদিন ধরে কচুয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। আমরা প্রশাসনকে অবহিত করেছি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, এখনও পর্যন্ত বজ্রপাতে মৃত্যুর কোনো অফিসিয়াল তথ্য আমরা পাইনি। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ছবি আছে)

শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -২২/০৬/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews