1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কুমিল্লায় গ্রেফতারকৃত মাদক কারবারি শেখ জুয়েলের মৃত্যু সম্পর্কে জেলা পুলিশের বক্তব্যঃ

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯১ বার

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে চারটায় কুমিল্লার বাঙ্গরা বাজার থানার উত্তর পাড়ার জনৈক মাদক ব্যবসায়ী হেলালের বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ জনকে আটক করা হয়। তারা হলেন- মোঃ হেলাল (৪১) শারমিনহে সখিনা (৩৫), শেখ জুয়েল (৪৫), মোঃ হান্নান (১১), খোকন (৪৫)।

উক্ত ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-২০ তারিখ- ১৯/০৬/২৫খ্রি.।

গ্রেফতারকৃতদের মধ্যে আসামি শেখ জুয়েল গতরাত আনুমানিক আটটায় থানা হাজতে অবস্থানকালে বুকে ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তার পরিবারকে জানিয়ে থানা পুলিশের সহযোগিতায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আটটা পঞ্চাশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, শেখ জুয়েলের দীর্ঘ দিন যাবত হার্টের সমস্যা ছিল বলে পারিবারিকভাবে জানা যায় এবং ইতোপূর্বে তিনি স্ট্রোক করেছিলেন বলেও জানা যায়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদপত্রে পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে মর্মে সংবাদ প্রচার করা হচ্ছে যা একেবারেই ভিত্তিহীন এবং বানোয়াট।

ইতোমধ্যে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রকৃত সত্য না জেনে এবং ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ঘটনা সম্পর্কে কোন ধরনের অপপ্রচার না করার জন্য অনুরোধ করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews